News Flash

Image

রাস্তার বেহাল দশা, দুর্ভোগে বাসিন্দারা

শান্তিরবাজার, ৯ জুলাই: দক্ষিণ ত্রিপুরার ৩৬ নং শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের মধ্যের টিলা এলাকার প্রধান সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তায় কাদা জমে চলাচল অত্যন্ত দুর্বিষহ হয়ে ওঠে। ফলে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন এলাকার বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, বহু বছর ধরে রাস্তার স্থায়ী সংস্কার করা হয়নি। বর্তমান রাজ্য সরকারের আমলে উন্নয়নের নামে সামান্য মেরামতির কাজ হলেও তা নিম্নমানের হওয়ায় অল্প সময়ের মধ্যেই রাস্তা আবার আগের অবস্থায় ফিরে যায়। তাঁদের অভিযোগ, রাস্তার কাজে বরাদ্দ অর্থের যথাযথ ব্যবহার হয়নি। যদিও এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদার, বগাফা ব্লক প্রশাসন বা দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বাসিন্দাদের দাবি, এই রাস্তা দিয়েই শান্তিরবাজার রেলস্টেশন, শান্তিরবাজার জেলা হাসপাতাল, কাঞ্চননগর-সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় যাতায়াত করতে হয়। বিকল্প কোনও রাস্তা না থাকায় প্রতিদিন বাজার, স্কুল, হাসপাতাল ও কর্মস্থলে যেতে চরম সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ।

এই পরিস্থিতিতে দ্রুত রাস্তার স্থায়ী সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। পাশাপাশি যাতায়াতের সমস্যা সমাধানে স্থানীয় টিপ্রা মথা দলের এমডিসি কেনারাম রিয়াংয়ের হস্তক্ষেপও কামনা করেছেন তাঁরা।

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top