News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বেহাল কদমতলা-রানীবাড়ি-তারকপুর সড়ক, অনির্দিষ্টকালের ধর্মঘটে এলাকাবাসী
Image

বেহাল কদমতলা-রানীবাড়ি-তারকপুর সড়ক, অনির্দিষ্টকালের ধর্মঘটে এলাকাবাসী

আগরতলা, ৯ জুলাই: দীর্ঘদিন ধরে কদমতলা থেকে রানীবাড়ি হয়ে তারকপুর পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থার প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে বিএমএস-এর ব্যানারে শুরু হওয়া এই আন্দোলনের ফলে এলাকায় যান চলাচল ও স্বাভাবিক জনজীবনে প্রভাব পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার করুণ অবস্থার কারণে নিত্যযাত্রী, ছাত্রছাত্রী, রোগী ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রশাসনের কাছে একাধিকবার বিষয়টি জানানো হলেও সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি। এমনকি বিভিন্ন জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের দ্বারস্থ হয়েও শুধু আশ্বাস ছাড়া বাস্তবিক কোনো পদক্ষেপ দেখা যায়নি বলে অভিযোগ আন্দোলনকারীদের।

এলাকাবাসীরা জানান, মূল সড়কের বিকল্প হিসেবে যে রাস্তাটি ব্যবহার করা হতো, সেটিও বর্তমানে যান চলাচলের অনুপযোগী এবং অবরুদ্ধ অবস্থায় রয়েছে। ফলে নতুন বাজার, ধর্মনগর ও লালছড়াসহ আশপাশের বিস্তীর্ণ এলাকার যোগাযোগ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে।

এই পরিস্থিতিতে দ্রুত সড়ক সংস্কারের দাবিতে বিএমএস-এর ব্যানারে স্থানীয়রা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন। আন্দোলনকারীদের স্পষ্ট বক্তব্য, রাস্তা সংস্কারের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত ও সন্তোষজনক আশ্বাস না পাওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে।

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top