News Flash

Image

ফের দিবালোকে চেইন ছিনতাই, আতঙ্ক

আগরতলা, ৯ জুলাই: শহরের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠল। আমতলী থানাধীন ব্যাংক চৌমুহনী থেকে পঞ্চমুখ যাওয়ার সড়কে প্রকাশ্য দিবালোকে এক মহিলার গলার সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার বিবরণ অনুযায়ী, মোটরসাইকেলে চেপে আসা দুই ছিনতাইকারী মুহূর্তের মধ্যে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আকস্মিক এই ঘটনায় হতভম্ব হয়ে পড়েন ওই মহিলা এবং আশপাশের লোকজন। আকস্মিক এই হামলায় তিনি চিৎকার শুরু করলেও ততক্ষণে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে এলাকার বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ওই ফুটেজে সন্দেহভাজন দুই যুবকের ছবি ধরা পড়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ওই ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, শহরের বিভিন্ন জায়গায় ধারাবাহিকভাবে ছিনতাইয়ের ঘটনা বাড়লেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়ছে না।

প্রকাশ্য দিবালোকে এমন ঘটনার পুনরাবৃত্তি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন বাসিন্দারা।

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top