News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভাতা বন্ধ, রেগার কাজ নেই, বনের ফলমূলেই দিন কাটছে বৃদ্ধার
Image

ভাতা বন্ধ, রেগার কাজ নেই, বনের ফলমূলেই দিন কাটছে বৃদ্ধার

আগরতলা, ৯ জুলাই: ভাতা বন্ধ, রেগার কাজ নেই। বাধ্য হয়ে বনের ফলমূল সংগ্রহ করেই দিন কাটছে ঋষ্যমুখ বিধানসভা এলাকার মানিরামপুর এডিসি ভিলেজের এক উপজাতি বৃদ্ধার। পূর্ণ লক্ষী ত্রিপুরা নামে ওই বৃদ্ধার দুর্দশার চিত্র সামনে আসতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, পূর্ণ লক্ষী ত্রিপুরার বয়স আশির বেশি। বহু বছর আগে ছেলেকে হারিয়েছেন তিনি। বর্তমানে বিকলাঙ্গ নাতিকে নিয়ে অত্যন্ত কষ্টের মধ্যে জীবনযাপন করছেন। পরিবারের দাবি, এতদিন বৃদ্ধা ভাতার উপরই নির্ভর করতেন তিনি। কিন্তু গত প্রায় ছয় মাস ধরে তাঁর ব্যাংক অ্যাকাউন্টে ভাতার টাকা জমা পড়ছে না। নিয়মিত ব্যাংকে গিয়েও খালি হাতেই ফিরতে হচ্ছে তাঁকে।

পরিবারের আরও অভিযোগ, তাঁর নামে রেগার জব কার্ড থাকলেও দীর্ঘদিন কাজ মিলছে না। আবার কাজ পেলেও সময়মতো মজুরি ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ছে না। ফলে খাদ্যের অভাবে বনের আলু, শাকপাতা ও বিভিন্ন ফলমূল সংগ্রহ করেই কোনোরকমে দিন কাটাতে হচ্ছে বৃদ্ধা ও তাঁর বিকলাঙ্গ নাতিকে।

স্থানীয়দের দাবি, শুধু পূর্ণ লক্ষী ত্রিপুরা নন, মানিরামপুর এডিসি ভিলেজের আরও বহু পরিবার একই সমস্যার মুখোমুখি। বহু উপভোক্তার ভাতা অনিয়মিতভাবে মিলছে এবং রেগা প্রকল্পে কাজ ও মজুরি নিয়েও অভিযোগ রয়েছে।

এলাকাবাসীরা দ্রুত বিষয়টি খতিয়ে দেখে নিয়মিত ভাতা প্রদান, রেগা প্রকল্পে কাজের সুযোগ এবং বকেয়া মজুরি পরিশোধের দাবি জানিয়েছেন।

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top