News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নেশা কারবারের প্রতিবাদ করায় গৃহবধূকে মারধরের অভিযোগ, দেড় বছরের শিশুকে আটকে রাখার দাবি; আমতলী থানায় অভিযোগ
Image

নেশা কারবারের প্রতিবাদ করায় গৃহবধূকে মারধরের অভিযোগ, দেড় বছরের শিশুকে আটকে রাখার দাবি; আমতলী থানায় অভিযোগ

আগরতলা, ৯ জুলাই: স্বামীর বিরুদ্ধে অবৈধ নেশা কারবারের অভিযোগ তুলে প্রতিবাদ করায় এক গৃহবধূকে মারধর এবং তাঁর দেড় বছরের কন্যা সন্তানকে জোরপূর্বক আটকে রাখার অভিযোগ উঠেছে। একইসঙ্গে মেয়ের খোঁজ নিতে গিয়ে আক্রান্ত হওয়ার অভিযোগ করেছেন গৃহবধূর মা। ঘটনাকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা গৃহবধূ ও তাঁর মা।
অভিযোগকারী পরিবারের দাবি, প্রায় তিন বছর আগে তেলিয়ামুড়ার বাসিন্দা রুকিয়া বেগম তাঁর মেয়ে হোসেনা বেগমের বিয়ে দেন আমতলী থানার অন্তর্গত কুলতলী মতিনগর এলাকার বাসিন্দা ইছাক মিয়ার ছেলে শাকিল মিয়ার সঙ্গে। বিয়ের পর তাঁদের ঘরে একটি কন্যা সন্তানের জন্ম হয়। প্রথমদিকে সংসার ভালোভাবেই চললেও পরে পারিবারিক অশান্তি শুরু হয় বলে অভিযোগ।

হোসেনা বেগমের অভিযোগ, বুধবার তিনি জানতে পারেন তাঁর স্বামী শাকিল মিয়া অবৈধ নেশা ব্যবসার সঙ্গে জড়িত। বিষয়টি তিনি তাঁর মাকে জানাবেন বলে জানালে স্বামী শাকিল মিয়া এবং শাশুড়ি নূর ভানু তাঁর উপর শারীরিক নির্যাতন চালান। নির্যাতিতার দাবি, তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ এবং এর আগে তাঁর শরীরে অস্ত্রোপচারও হয়েছে।
অভিযোগ, মেয়ের উপর নির্যাতনের খবর পেয়ে তেলিয়ামুড়া থেকে রুকিয়া বেগম মেয়ের বাড়িতে গেলে তাঁকেও মারধর করা হয়।

একইসঙ্গে হোসেনা বেগমের দেড় বছরের কন্যা সন্তানকে জোর করে নিজেদের কাছেই রেখে দেন অভিযুক্ত স্বামী ও শাশুড়ি। এরপর বুধবার সন্ধ্যায় আমতলী থানায় গিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা গৃহবধূ ও তাঁর মা। অভিযোগে শিশুকন্যাটিকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার আবেদনও জানানো হয়।
অভিযোগকারীদের দাবি, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গেলেও পুলিশ আসার খবর পেয়ে শিশুকন্যাটিকে অন্যত্র সরিয়ে ফেলা হয়। পরবর্তীতে বৃহস্পতিবার সকালে শিশুটিকে আমতলী থানায় এনে মায়ের হাতে তুলে দেওয়া হবে বলে জানানো হলেও, দুপুর পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ।

পরে নির্যাতিতা গৃহবধূ ও তাঁর মা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গোটা ঘটনার বিবরণ তুলে ধরেন। তাঁরা অবিলম্বে শিশুকন্যাটিকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার পাশাপাশি অভিযুক্ত স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এদিকে, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও শিশুকন্যাকে মায়ের কাছে ফিরিয়ে না দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশন এবং পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের হস্তক্ষেপের দাবি উঠেছে। তবে এ বিষয়ে আমতলী থানার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

বেহাল কদমতলা-রানীবাড়ি-তারকপুর সড়ক, অনির্দিষ্টকালের ধর্মঘটে এলাকাবাসী

আগরতলা, ৯ জুলাই: দীর্ঘদিন ধরে কদমতলা থেকে রানীবাড়ি হয়ে তারকপুর পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থার প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট…

ByByTaniya Chakraborty Jul 9, 2026

ফের দিবালোকে চেইন ছিনতাই, আতঙ্ক

আগরতলা, ৯ জুলাই: শহরের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠল। আমতলী থানাধীন ব্যাংক চৌমুহনী থেকে পঞ্চমুখ যাওয়ার সড়কে প্রকাশ্য…

ByByTaniya Chakraborty Jul 9, 2026

ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবস উপলক্ষে সূর্যমণি নগরে প্রভাত ফেরি

আগরতলা, ৯ জুলাই: ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবস উপলক্ষে ২৩ জুন থেকে শুরু হওয়া প্রভাত ফেরি কর্মসূচি অব্যাহত…

ByByTaniya Chakraborty Jul 9, 2026

এসএমএ-আক্রান্ত শিশু মনশ্রীর দ্রুত আরোগ্য কামনায় মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে বিশেষ পূজা ও যজ্ঞ

উদয়পুর, ৯ জুলাই: স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি (এসএমএ) নামক বিরল জিনগত রোগে আক্রান্ত ত্রিপুরার হাঁপানিয়া এলাকার দুই বছর বয়সী মনশ্রী…

ByByReshmi Debnath Jul 9, 2026

এক নিমিষে নিভে গেল তরতাজা প্রাণ, জুরি নদীতে মর্মান্তিক মৃত্যু যুবকের

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৮ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগরে জুরি নদীতে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের…

ByByReshmi Debnath Jul 9, 2026

কৈলাসহর হয়ে বিকল্প রেলের সমীক্ষার কাজ সম্পন্ন:রাজীব ভট্টাচার্য

আগরতলা, ৮ জুলাই: “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী’র গত ১২ বছরের শাসনকালে দেশের অর্থনীতির বুনিয়াদ অত্যন্ত শক্তিশালী হয়েছে। এই সময়ের…

ByByReshmi Debnath Jul 9, 2026

৯ ও ১০ জুলাই আগরতলায় অনুষ্ঠিত হবে ‘ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬’: শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই: ত্রিপুরায় বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়নের প্রসার এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টির লক্ষ্যে আগামী ৯…

ByByReshmi Debnath Jul 9, 2026

পকসো মামলায় দোষী সাব্যস্ত ব্যক্তি, ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

আগরতলা, ৮ জুলাই: নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে দায়ের হওয়া একটি পকসো মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের…

ByByReshmi Debnath Jul 9, 2026

তথ্য ও প্রযুক্তি দপ্তর ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ, ২০২৬-এ ত্রিপুরার বিনিয়োগ-প্রস্তুত ডিজিটাল বাস্তুতন্ত্র তুলে ধরবে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই: ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে ও মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার নেতৃত্বে এবং তথ্যপ্রযুক্তি,…

ByByReshmi Debnath Jul 9, 2026

Leave a Reply

Scroll to Top