News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জোলাইবাড়ীতে ঠিকাদারি কাজকে ঘিরে উত্তেজনা, ‘কাটমানি’ বাণিজ্যের অভিযোগ; বিজেপি নেতাদের বিরুদ্ধে সরব ঠিকাদার পরিবার
Image

জোলাইবাড়ীতে ঠিকাদারি কাজকে ঘিরে উত্তেজনা, ‘কাটমানি’ বাণিজ্যের অভিযোগ; বিজেপি নেতাদের বিরুদ্ধে সরব ঠিকাদার পরিবার

নিজস্ব প্রতিনিধি, জোলাইবাড়ী, ৯ জুলাই: দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ী বিধানসভা এলাকায় সরকারি উন্নয়নমূলক কাজকে কেন্দ্র করে ‘কাটমানি’ তথা  ‘নিকো’ বাণিজ্য- এর অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। এক ঠিকাদার ও তাঁর পরিবারের পক্ষ থেকে স্থানীয় কয়েকজন বিজেপি নেতা-কর্মীর বিরুদ্ধে হুমকি ও বাড়িতে গিয়ে বিক্ষোভ প্রদর্শনের অভিযোগ তোলা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, জোলাইবাড়ী বিধানসভার অন্তর্গত বাইখোড়া এলাকার চড়কবাই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নারায়ণ শীল, বিজেপির দক্ষিণ জেলা কমিটির সদস্য মনিন্দ্র বিশ্বাস, বিধান মিত্র-সহ কয়েকজন সরকারি উন্নয়নমূলক কাজের টেন্ডারকে কেন্দ্র করে ‘নিকো’ বা কাটমানি বাণিজ্যে জড়িত। অভিযোগকারীদের দাবি, এর ফলে সরকারি কাজের গুণগত মান ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ঠিকাদার সুপ্রিয় দত্তের পরিবারের অভিযোগ, একটি সরকারি কাজের টেন্ডার গ্রহণকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে নারায়ণ শীলের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তাঁদের বাড়ির সামনে এসে বিক্ষোভ দেখান। এ সময় অশালীন ভাষায় গালিগালাজ এবং ভয়ভীতি প্রদর্শনেরও অভিযোগ করা হয়েছে।

সুপ্রিয় দত্তের ভাই দাবি করেন, তাঁদের পরিবার দীর্ঘদিন ধরে এলাকায় ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত এবং সমাজে পরিচিত। তিনি আরও বলেন, তাঁদের পরিবারের সদস্যরা দেশের ও মানুষের স্বার্থে আত্মত্যাগ করেছেন। অথচ বর্তমানে একটি সরকারি কাজের টেন্ডারকে কেন্দ্র করে তাঁদের পরিবারকে আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে।
এই ঘটনাকে কেন্দ্র করে জোলাইবাড়ী এলাকায় রাজনৈতিক মহলেও চর্চা শুরু হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা সামনে আনা হোক এবং সরকারি কাজে কোনো ধরনের অনিয়ম বা কাটমানি প্রথা থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top