News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পকসো মামলায় দোষী সাব্যস্ত ব্যক্তি, ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের
Image

পকসো মামলায় দোষী সাব্যস্ত ব্যক্তি, ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

আগরতলা, ৮ জুলাই: নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে দায়ের হওয়া একটি পকসো মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আগরতলার অতিরিক্ত জেলা ও দায়রা আদালত (কোর্ট নং-৩)। একইসঙ্গে অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। পুলিশ সূত্রে জানা গেছে, দোষী সাব্যস্ত ব্যক্তির নাম গোপাল ঘোষ (৫৫)। তিনি আগরতলার এয়ারপোর্ট থানাধীন আনন্দনগর, হাতখোলা কলোনি, বৈশ্যপাড়া এলাকার বাসিন্দা।

ঘটনার সূত্রপাত ২০২৪ সালের ২৫ জানুয়ারি। অভিযোগ অনুযায়ী, ওইদিন দুপুর প্রায় সাড়ে ১২টা নাগাদ অভিযুক্ত গোপাল ঘোষ নাবালিকাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যান। সেখানে দরজা বন্ধ করে অসৎ উদ্দেশ্যে জোরপূর্বক তার গোপনাঙ্গে স্পর্শ ও শ্লীলতাহানি করেন বলে অভিযোগ।

এই ঘটনায় এয়ারপোর্ট থানায় এয়ারপোর্ট থানার মামলা নং ০৭/২০২৪ রুজু হয়। মামলাটি পকসো আইনের ৪(২) ধারা এবং ভারতীয় দণ্ডবিধির ৩৭৬(১) ধারা-সহ প্রাসঙ্গিক ধারায় তদন্ত করা হয়। তদন্তভারপ্রাপ্ত এয়ারপোর্ট থানার তৎকালীন সাব-ইন্সপেক্টর রাহুল দাস (বর্তমানে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় কর্মরত) তদন্ত সম্পূর্ণ করে ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন।

মামলার সাক্ষ্য-প্রমাণ ও তদন্তে সন্তুষ্ট হয়ে আগরতলার অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (কোর্ট নং-৩) অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। আদালত তাকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে অতিরিক্ত তিন মাসের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। ত্রিপুরা পুলিশ জানিয়েছে, নারী ও শিশুদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের ক্ষেত্রে দ্রুত তদন্ত ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

Releated Posts

এক নিমিষে নিভে গেল তরতাজা প্রাণ, জুরি নদীতে মর্মান্তিক মৃত্যু যুবকের

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৮ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগরে জুরি নদীতে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের…

ByByReshmi Debnath Jul 9, 2026

কৈলাসহর হয়ে বিকল্প রেলের সমীক্ষার কাজ সম্পন্ন:রাজীব ভট্টাচার্য

আগরতলা, ৮ জুলাই: “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী’র গত ১২ বছরের শাসনকালে দেশের অর্থনীতির বুনিয়াদ অত্যন্ত শক্তিশালী হয়েছে। এই সময়ের…

ByByReshmi Debnath Jul 9, 2026

৯ ও ১০ জুলাই আগরতলায় অনুষ্ঠিত হবে ‘ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬’: শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই: ত্রিপুরায় বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়নের প্রসার এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টির লক্ষ্যে আগামী ৯…

ByByReshmi Debnath Jul 9, 2026

তথ্য ও প্রযুক্তি দপ্তর ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ, ২০২৬-এ ত্রিপুরার বিনিয়োগ-প্রস্তুত ডিজিটাল বাস্তুতন্ত্র তুলে ধরবে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই: ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে ও মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার নেতৃত্বে এবং তথ্যপ্রযুক্তি,…

ByByReshmi Debnath Jul 9, 2026

Leave a Reply

Scroll to Top