News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দুই শোকাহত পরিবারের পাশে মুখ্যমন্ত্রী, অগ্নিদগ্ধ ও জলডুবিতে মৃতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
Image

দুই শোকাহত পরিবারের পাশে মুখ্যমন্ত্রী, অগ্নিদগ্ধ ও জলডুবিতে মৃতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

আগরতলা, ৮ জুলাই: সম্প্রতি ঘটে যাওয়া দুটি পৃথক মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াল ত্রিপুরা সরকার। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান এবং রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন।

কিছুদিন আগে আগরতলার রামনগর এলাকায় অগ্নিদগ্ধ হয়ে শ্রভ্রজিৎ চৌধুরীর মর্মান্তিক মৃত্যু হয়। এদিন মুখ্যমন্ত্রী তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে গভীর শোকপ্রকাশ করেন। পরে মৃতের স্ত্রী রেশমী সাহার হাতে রাজ্য সরকারের পক্ষ থেকে ৪ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন।

এছাড়াও, আগরতলার ৭৯ টিলা এলাকার বাসিন্দা হরিদাস দেবনাথের পুত্রের জলে ডুবে অকাল মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে হরিদাস দেবনাথের হাতে ৩ লক্ষ ৯০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করেন।

এই সময় মুখ্যমন্ত্রী বলেন, দুর্ঘটনায় প্রিয়জন হারানো পরিবারের শোক অপূরণীয়। তবে এই কঠিন সময়ে রাজ্য সরকার তাদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। দুই পরিবারের সদস্যরাও এই দুঃসময়ে সরকারের পাশে দাঁড়ানোর উদ্যোগের জন্য মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Releated Posts

ট্রাফিক এ এস আইকে গাড়ির বনেটে তুলে নিয়ে পালাল চালক, চাঞ্চল্য বটতলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই: রাজধানী বটতলা এলাকায় বৃহস্পতিবার এক চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়। অভিযোগ, এক পথচারীকে ধাক্কা…

ByByReshmi Debnath Jul 8, 2026

ছোট্ট মনশ্রীর উন্নত চিকিৎসায় উদ্যোগী সাংসদ বিপ্লব কুমার দেব, এইমস-এ এগিয়ে আনা হলো অ্যাপয়েন্টমেন্ট

আগরতলা, ৮ জুলাই: গুরুতর অসুস্থ ছোট্ট মনশ্রীর উন্নত চিকিৎসার জন্য উদ্যোগ নিলেন সাংসদ বিপ্লব কুমার দেব। মনশ্রীর বাবার…

ByByReshmi Debnath Jul 8, 2026

করদাতাগণ শুধুমাত্র আইনগত দায়িত্বই পালন করছেন না, তারা রাজ্যের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই: সময়মতো কর দিয়ে করদাতাগণ শুধুমাত্র আইনগত দায়িত্বই পালন করছেন না, তারা রাজ্যের অর্থনৈতিক…

ByByReshmi Debnath Jul 8, 2026

“ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ”- এ যোগ দিতে আগরতলায় এলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার

আগরতলা, ৮ জুলাই: ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার অ্যাম্বাসাডর মো. রিয়াজ হামিদুল্লাহ বুধবার আগরতলা রেলস্টেশনে পৌঁছেছেন। এদিন স্টেশনে তাঁকে…

ByByReshmi Debnath Jul 8, 2026

ত্রিপুরাজুড়ে সক্রিয় মৌসুমি বায়ু, ধলাইয়ের ছামনুতে সর্বোচ্চ ১৩৯.২ মিমি বৃষ্টিপাত, হলুদ সতর্কতা জারি

আগরতলা, ৮ জুলাই: সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ত্রিপুরাজুড়ে টানা ভারী বৃষ্টিতে একাধিক জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। ত্রিপুরা জুড়ে ভারী…

ByByTaniya Chakraborty Jul 8, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন অধ্যাপক দেবব্রত দাস

আগরতলা, ৮ জুলাই: দীর্ঘ কয়েক মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে বুধবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ…

ByByReshmi Debnath Jul 8, 2026

জিবি হাসপাতালে প্রাইভেট প্র্যাকটিসে সাময়িক ফিরলেন চিকিৎসকরা, সরকারি বিজ্ঞপ্তি জারি না হওয়ায় অন্তর্বর্তী সিদ্ধান্ত

আগরতলা, ৮ জুলাই: ত্রিপুরা সরকারের প্রাইভেট প্র্যাকটিস নিষিদ্ধ করার নীতিগত সিদ্ধান্ত কার্যকর করার বিষয়ে এখনও বিস্তারিত সরকারি বিজ্ঞপ্তি…

ByByTaniya Chakraborty Jul 8, 2026

স্বচ্ছতার সঙ্গে পরিকাঠামোর উন্নয়ন ও নাগরিক পরিষেবার সুযোগ দিতে চায় সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৭ জুলাই: নাগরিকদের সব ধরনের মৌলিক পরিষেবা সুনিশ্চিত করা রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য। আগরতলা পুরনিগম এলাকায় আধুনিক…

ByByReshmi Debnath Jul 7, 2026

বর্ষায় বিদ্যুৎ পরিষেবার প্রস্তুতি খতিয়ে দেখতে বিদ্যুৎ নিগমে পর্যালোচনা বৈঠক করলেন মন্ত্রী রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই: বর্ষাকালে রাজ্যের কোথাও যেন বিদ্যুৎ পরিষেবা ব্যাহত না হয় এবং সাধারণ মানুষকে নিরবচ্ছিন্ন…

ByByReshmi Debnath Jul 7, 2026

Leave a Reply

Scroll to Top