News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বর্তমান রাজ্য সরকারের মূল লক্ষ্য হলো রাজ্যের মানুষের চিকিৎসার ব্যয় কমিয়ে ত্রিপুরাতেই উন্নত চিকিৎসা পরিষেবা প্রদান করা: মুখ্যমন্ত্রী
Image

বর্তমান রাজ্য সরকারের মূল লক্ষ্য হলো রাজ্যের মানুষের চিকিৎসার ব্যয় কমিয়ে ত্রিপুরাতেই উন্নত চিকিৎসা পরিষেবা প্রদান করা: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই: বর্তমান রাজ্য সরকারের মূল লক্ষ্য হলো রাজ্যের মানুষের চিকিৎসার ব্যয় কমিয়ে ত্রিপুরাতেই উন্নত চিকিৎসা পরিষেবা প্রদান করা। বৃহৎ অংশের মানুষের কথা চিন্তা করে রাজ্যে যথা সম্ভব উন্নত চিকিৎসা পরিকাঠামোর ব্যবস্থা করার জন্য রাজ্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আজ মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে মুখ্যমন্ত্রী সমীপেষুর ৬৯তম পর্বে রাজ্যের বিভিন্ন অংশের মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এলে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। সাক্ষাৎ প্রার্থীদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো যে অনেক উন্নত হয়েছে তার প্রমাণ হাতেনাতে পাওয়া যাচ্ছে। আগে যে সমস্ত রোগের জন্য বহিরাজ্যে ছুটতে হতো তা অনেক ক্ষেত্রেই এখন সেসব রোগের চিকিৎসা আগরতলাতেই হচ্ছে। কোনও ক্ষেত্রে যদি একান্তই রাজ্যে চিকিৎসা সম্ভব না হয় সেক্ষেত্রে দিল্লি এইমসের মতো নামকরা সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসার জন্য যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। জিবি হাসপাতালে যে টেলিমেডিসিন বিভাগটি আছে তার মাধ্যমে অনেক রোগীকেই উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে।

প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও অনেকেই আজ নানাবিধ সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচিতে অংশ নেন। এদের অধিকাংশই ছিল চিকিৎসা সংক্রান্ত সমস্যা। মুখ্যমন্ত্রী এই সমস্ত সমস্যা মনোযোগ দিয়ে শুনে এগুলির সমাধানে প্রয়োজনীয় পরামর্শ এবং নির্দেশ দিয়েছেন। সন্তানের জটিল রোগের চিকিৎসায় সাহায্যের আবেদন নিয়ে মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচিতে আজ এসেছিলেন ধলাই জেলার আমবাসার রূপালি নমঃশূদ্র। কৈলাসহরের ধনবিলাস গ্রাম থেকে বিকাশ দেববর্মার জটিল রোগের চিকিৎসার সহায়তার আর্জি নিয়ে তার স্ত্রী, উত্তর ত্রিপুরা জেলার আব্দুল হোসেন এসেছিলেন তার স্ত্রীর জটিল রোগের চিকিৎসার সহায়তার জন্য। একই সঙ্গে খোয়াই জেলার পশ্চিম সোনাতলা থেকে প্রবীর বর্মন তার ছেলের দুই চোখের জটিল রোগের চিকিৎসায় সহায়তায় আবেদন নিয়ে, ঊনকোটি জেলার ফটিকরায় থেকে গায়েত্রী ভট্টাচার্য এসেছিলেন খাদ্যনালির জটিল রোগের চিকিৎসায় সহায়তার আর্জি নিয়ে।

মুখ্যমন্ত্রী তাদের সমস্যার কথা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন। এরমধ্যে দু’জনকে দিল্লির এইমসে নিয়ে চিকিৎসা করানোর ব্যবস্থা করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে আধিকারিকদের বলেন।

মুখ্যমন্ত্রী সমীপেষুর ৬৯তম পর্বে আগরতলার প্রতাপগড় থেকে সিতু সাহা ছেলের জটিল রোগের চিকিৎসায় সহায়তার জন্য, সাজু ঋষিদাস মেয়ের জটিল রোগের চিকিৎসায় সহায়তার জন্য, টাউন প্রতাপগড় থেকে ববিতা সাহা তার মেয়ের চোখের চিকিৎসার জন্য এসেছিলেন। মুখ্যমন্ত্রী তাদের সমস্যার কথা শুনে স্বাস্থ্য দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার জন্য নির্দেশ দেন।

এছাড়া আগরতলার মাস্টার পাড়ার সঙ্গীতা ধর স্বামীর ক্যান্সারের চিকিৎসায় সহায়তা করার জন্য, নরসিংগড়ের ঝুমুর শীল ভৌমিক তার পেনশনের সমস্যা হওয়ায় সে বিষয়ে সহযোগিতার আর্জি নিয়ে এই কর্মসূচিতে অংশ নেন। একই সঙ্গে বনমালিপুর থেকে রেবিকা দেববর্মা তার দিদিমার ক্যান্সার রোগের চিকিৎসায় প্রয়োজনীয় সহায়তার জন্য, আগরতলার জয়নগর থেকে অর্পিতা চক্রবর্তী সন্তানের জটিল রোগের চিকিৎসায় সহায়তার জন্য, টাউন বড়দোয়ালি থেকে নোটন দাস তার স্ত্রীর জটিল রোগের চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে আজ সাক্ষাৎ করেন। মুখ্যমন্ত্রী তাদের সমস্যার কথা শুনে প্রয়োজনীয় সহায়তা করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। এছাড়া উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর থেকে মমতা নাথ এসেছিলেন স্বামীর জটিল রোগের চিকিৎসায় সহায়তার আর্জি নিয়ে। মুখ্যমন্ত্রী এ বিষয়ে ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে শান্তিব্রত পালের অভিভাবকরা শান্তিব্রতের কিডনি ট্রান্সপ্ল্যান্টের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য, বাইখোড়ার টুটন দেবনাথ চিকিৎসায় প্রয়োজনীয় সহায়তার আর্জি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এছাড়া মহারাজগঞ্জ বাজারের মৎস্য ব্যবসায়ী সমিতির পক্ষ থেকেও বিভিন্ন সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ও সমস্যার কথা তুলে ধরেন। মুখ্যমন্ত্রী তাদের সমস্যার কথা শুনে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।

আজ মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর সচিব ড. পি. কে. চক্রবর্তী, স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা দেবাশ্রী দেববর্মা, জিবি এবং আইজিএম হাসপাতালের মেডিকেল সুপার সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ।

Releated Posts

ডনবসকো স্কুল এবং বাণীবিদ্যাপিঠ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল পরিদর্শনে রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু আজ সকালে প্রথমে নন্দননগরস্থিত ডনবসকো স্কুল এবং পরে রামনগরস্থিত বাণীবিদ্যাপিঠ…

ByByReshmi Debnath Aug 22, 2026

মোহনপুরে গৃহবধূর রহস্যমৃত্যু, খুনের অভিযোগ পরিবারের

আগরতলা, ২২ আগস্ট: মোহনপুরের শনিতলা এলাকার নবীনপল্লী পাড়ায় এক গৃহবধূর রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার বাড়ি থেকে পূজা ঘোষ…

ByByReshmi Debnath Aug 22, 2026

উদয়পুর থেকে তরুণী নিখোঁজ, বাংলাদেশে পাচারের আশঙ্কা পরিবারের, থানায় অভিযোগ

উদয়পুর, ২২ আগস্ট: উদয়পুর থেকে এক তরুণী নিখোঁজ হওয়ার পর তাঁকে বাংলাদেশে পাচারের আশঙ্কা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজ তরুণী…

ByByReshmi Debnath Aug 22, 2026

বিলোনিয়ায় ৫০ বোতল কফসিরাপ উদ্ধার, পুলিশের ধাওয়ার মুখে মোটরবাইক ফেলে পালাল চালক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২২ আগস্ট: যানবাহন চলাচল সংক্রান্ত মোবাইল ডিউটি চলাকালীন পুলিশের ধাওয়ায় মোটরবাইক ফেলে পালিয়ে গেল এক চালক।…

ByByReshmi Debnath Aug 22, 2026
Scroll to Top