News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ৯ ও ১০ জুলাই আগরতলায় অনুষ্ঠিত হবে ‘ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬’: শিল্পমন্ত্রী
Image

৯ ও ১০ জুলাই আগরতলায় অনুষ্ঠিত হবে ‘ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬’: শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই: ত্রিপুরায় বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়নের প্রসার এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টির লক্ষ্যে আগামী ৯ ও ১০ জুলাই আগরতলার হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে দুই দিনব্যাপী ‘ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬’ অনুষ্ঠিত হবে। এই উপলক্ষ্যে আজ হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের ইনডোর হলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা, টিআইডিসি-এর চেয়ারম্যান নবাদল বণিক, শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে এবং দপ্তরের অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকগণ।

সাংবাদিক সম্মেলনে শিল্পমন্ত্রী সান্ত্বনা চাকমা জানান, রাজ্যের শিল্প ও বিনিয়োগবান্ধব পরিবেশকে আরও শক্তিশালী করা এবং দেশ-বিদেশের বিনিয়োগকারীদের কাছে ত্রিপুরার সম্ভাবনাকে তুলে ধরাই এই কনক্লেভের মূল উদ্দেশ্য। তিনি জানান, কনক্লেভের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। ভার্চুয়াল মাধ্যমে যুক্ত থাকবেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় যোগাযোগ ও উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য এম. সিন্ধিয়া, রাজ্য মন্ত্রিসভার সদস্যবৃন্দ, বিভিন্ন পাবলিক সেক্টর সংস্থার প্রতিনিধিগণ এবং ভারত সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। এছাড়া ক্যাবিনেট সচিবালয়ের বিশেষ সচিব কেশব কুমার পাঠক এবং প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ড. ভি. অনন্ত নাগেশ্বরন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। কনক্লেভে বাংলাদেশ, ফিলিপাইন, তিমুর-লেস্তে, লাও পিডিআর, কাজাখস্তান, চিলি, নেপাল, উজবেকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও মালদ্বীপসহ বিভিন্ন দেশের দূতাবাস ও হাইকমিশনের প্রতিনিধিগণ অংশগ্রহণ করবেন। দেশ ও বিদেশ থেকে ৩০০-এরও বেশি শিল্পপতি, উদ্যোক্তা এবং বিনিয়োগকারী অংশগ্রহণের বিষয়টি ইতোমধ্যে নিশ্চিত করেছেন। বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে রাজ্য সরকার নয়াদিল্লি, হায়দরাবাদ, বেঙ্গালুরু ও গুয়াহাটি সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে ধারাবাহিক রোড-শোর আয়োজন করেছে।

বর্তমানে গুজরাটেও এই প্রচার কার্যক্রম চলছে। কনক্লেভে দেশের বিভিন্ন শীর্ষ শিল্পগোষ্ঠী ও সংস্থা অংশগ্রহণ করবে। পাশাপাশি বিদেশি দূতাবাস ও হাইকমিশনের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। রাজ্যের অর্থনৈতিক সম্ভাবনাকে সামনে রেখে পর্যটন, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, তথ্যপ্রযুক্তি ও আইটিইএস, নবায়নযোগ্য শক্তি, খাদ্য প্রক্রিয়াকরণ, রাবার, বাঁশ এবং আগরউড খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হবে সেক্টরভিত্তিক বিনিয়োগ সেশন, বিজনেস-টু-গভর্নমেন্ট বৈঠক এবং বিনিয়োগবান্ধব প্রদর্শনী। এর মাধ্যমে বিনিয়োগকারী ও সরকারি প্রতিনিধিদের মধ্যে সরাসরি মতবিনিময় এবং সম্ভাব্য প্রকল্প বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হবে। ‘ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬’ শুধুমাত্র বিনিয়োগ আহ্বানের একটি প্ল্যাটফর্ম নয় বরং ত্রিপুরাকে উত্তর-পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ শিল্প, বাণিজ্য ও বিনিয়োগ গন্তব্য হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে একটি দীর্ঘমেয়াদি উদ্যোগ। রাজ্য সরকার আশা করছে, এই কনক্লেভের মাধ্যমে নতুন বিনিয়োগ, শিল্প স্থাপন এবং কর্মসংস্থানের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হবে।

Releated Posts

পকসো মামলায় দোষী সাব্যস্ত ব্যক্তি, ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

আগরতলা, ৮ জুলাই: নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে দায়ের হওয়া একটি পকসো মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের…

ByByReshmi Debnath Jul 9, 2026

তথ্য ও প্রযুক্তি দপ্তর ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ, ২০২৬-এ ত্রিপুরার বিনিয়োগ-প্রস্তুত ডিজিটাল বাস্তুতন্ত্র তুলে ধরবে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই: ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে ও মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার নেতৃত্বে এবং তথ্যপ্রযুক্তি,…

ByByReshmi Debnath Jul 9, 2026

বর্তমান রাজ্য সরকারের মূল লক্ষ্য হলো রাজ্যের মানুষের চিকিৎসার ব্যয় কমিয়ে ত্রিপুরাতেই উন্নত চিকিৎসা পরিষেবা প্রদান করা: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই: বর্তমান রাজ্য সরকারের মূল লক্ষ্য হলো রাজ্যের মানুষের চিকিৎসার ব্যয় কমিয়ে ত্রিপুরাতেই উন্নত…

ByByReshmi Debnath Jul 8, 2026

দক্ষিণ ত্রিপুরায় দুর্ঘটনাপ্রবণ সড়কে বিশেষ পরিদর্শন, দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ

,বিলোনিয়া, ৮ জুলাই : সড়ক দুর্ঘটনা রোধে বড় পদক্ষেপ নিল দক্ষিণ ত্রিপুরা জেলা রোড সেফটি টাস্ক ফোর্স। জেলার…

ByByTaniya Chakraborty Jul 8, 2026

Leave a Reply

Scroll to Top