News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উন্নয়ন সমৃদ্ধ ত্রিপুরায় বিনিয়োগের আহ্বান উত্তর-পূর্ব উন্নয়ন মন্ত্রীর
Image

উন্নয়ন সমৃদ্ধ ত্রিপুরায় বিনিয়োগের আহ্বান উত্তর-পূর্ব উন্নয়ন মন্ত্রীর

আগরতলা: ৯ জুলাই:  আজ থেকে আগরতলার হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনের অডিটরিয়ামে ত্রিপুরা শিল্প বানিজ্য দপ্তর ও ফিকি  আয়োজিত দুদিনের  ডেস্টিনেশান  ত্রিপুরা বিজনেস কনক্লেভ – ২০২৬ শুরু হয়েছে। বিজনেস কনক্লেভের সুচনা করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা।  কনক্লেভে  দেশ বিদেশের বিভিন্ন শিল্পসংস্থা ,  উদ্যোগপতি,  ও বিনিয়োগকারী অংশ নিয়েছেন। তাছাড়া ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন,  দক্ষিণ আফ্রিকা,  নেপাল, ফিলিপিন্স,  উজবেকিস্তান,  কাজাখিস্তান,  রিপাবলিক অব টিমোর লেস্তে, চিলি ও লাউস- পিডিআর প্রভৃতি  ৯টি দেশের রাষ্ট্রদূতগণ অংশ গ্রহন করেন।  

অনুষ্ঠানে নয়াদিল্লি থেকে ভার্চুয়াল ভাবে অংশ নেন কেন্দ্রীয় শিল্প বানিজ্য মন্ত্রী পীযুষ গোয়েল, উত্তরপূর্ব উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া।  কনক্লেভে হোটেল শিল্প,  পর্যটন পরিষেবা,  তথ্য প্রযুক্তি, শিক্ষা ও স্বাস্থ্য,  বাঁশ শিল্প,  প্রাকৃতিক রাবার,  চা ইত্যাদি ক্ষেত্রে বিনিয়োগে মউ চুক্তি বিনিময় করা হয়।  ভার্চুয়াল ভাষণে কেন্দ্রীয় শিল্প বানিজ্য মন্ত্রী শ্রী পীযুষ গোয়েল বলেন,  বিভিন্ন ক্ষেত্রে বিনিয়েগের জন্য ত্রিপুরা অন্যতম উপযুক্ত এক রাজ্য।  মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহার নেতৃত্বে রাজ্য সরকার শিল্প বিনিয়োগে এক আদর্শ পরিবেশ তৈরি হয়েছে।  ত্রিপুরা দেশের  প্রথম রাজ্য যেখানে শিল্প  বিনিয়োগে ন্যাশনাল ডি রেগুলেশন ইনিশিয়েটিভ  এবং  সিঙ্গেল উইন্ডো সিস্টেম চালু হয়েছে।  ত্রিপুরায় এক শিল্প পরিবেশ রয়েছে যে রাজ্যে শিক্ষার হার বেশি,  দক্ষ ও প্রশিক্ষিত লোক, ভালো যোগাযোগ ব্যবস্থা,  ডিজিটাল পরিকাঠামো,  ও প্রাকৃতিক  রাবার, বাঁশ রয়েছে। কুইন ভ্যারাইটির আনারস,  ইত্যাদিতে   ভরপুর প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এক রাজ্য।,  এম এস এম ই ক্ষেত্রকেও শিল্প বানিজ্য বিনিয়োগে অন্তর্ভুক্ত করার উপর জোর দেন শিল্প বানিজ্য মন্ত্রী শ্রী গোয়েল। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে  ভারতের বানিজ্য সম্পর্ক রয়েছে এই সব দেশেও ত্রিপুরার উৎপাদিত সামগ্রী সরবরাহের জন্য পরামর্শ দেন তিনি।  তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশিত বিকশিত ভারত গঠনে ত্রিপুরা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে।

ভার্চুয়াল ভাষণে উত্তর-পূর্ব উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া বলেন, প্রধানমন্ত্রীর এক্ট ইস্ট ভিশনে,   ত্রিপুরা ভারতের দক্ষিণ পূর্ব  এশিয়ার দেশগুলোর বানিজ্যের দ্বার হয়ে উঠতে চলছে।  প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ত্রিপুরায় বিনিয়োগের জন্য  তিনি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান। শ্রী সিন্ধিয়া বলেন,  প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর  অষ্টলক্ষীর অন্যতম এক রাজ্য ত্রিপুরা।  ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চল প্রধানমন্ত্রীর বিকশিত ভারত গঠন জোর কদমে এগিয়ে  চলছে।  গত ১২ বছরে  ত্রিপুরাসহ উত্তর পূর্বাঞ্চলে প্রভুত উন্নতি হয়েছে।  রেল, সড়ক,  বিমান যোগাযোগ সব দিক দিয়ে আমূল পরিবর্তন সাধিত হয়েছে।  ত্রিপুরায় জি.এস.ডি.পি দেশের গড় অনুপাতের প্রায় সমান। প্রাকৃতিক রাবার,  চা,  বাঁশ,  প্রাকৃতিক গ্যাস, বিদ্যুৎ কৃষিতে সমৃদ্ধ এক রাজ্য। এখানে বিনিয়োগের প্রচুর সম্ভাবনা।বিনিয়োগকারীদের ত্রিপুরায়  বিনিয়োগের জন্য আহ্বান জানান তিনি।  অনুষ্ঠানে ত্রিপুরার শিল্পমন্ত্রী সান্ত্বনা চাকমা,  শিল্প বানিজ্য সচিব কিরন গিত্যে,  ফিকির  উত্তর পূর্বাঞ্চলের চেয়ারম্যান রঞ্জিত বড়ঠাকুর ভাষণ দেন।

Releated Posts

পুনর্বাসিত ব্রু-রিয়াং জনগোষ্ঠীর আর্থিক উন্নয়ন ও স্বনির্ভরতার লক্ষ্যে রাজ্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট: কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আন্তরিক প্রচেষ্টায় রাজোর রু শরণার্থীরা পুনর্বাসন পেয়েছেন। কিন্তু শুধু…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা পরিস্থিতিতে রাজ্যে ১৭টি ত্রাণ শিবির, আশ্রয়ে ৪১০ পরিবারের ১৩৫২ জন

আগরতলা, ২৩ আগস্ট: গতকালকের প্রবল বৃষ্টিপাতের জেরে বন্যার সম্মুখীন আড়ালিয়া, চন্দ্রপুর ও বলদাখাল এলাকার বিস্তীর্ণ অংশ। গতকাল ভারী…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন যে, রাজ্যে বন্যা সমস্যা সমাধানের জন্য সরকার কিছু স্থায়ী পদক্ষেপ…

ByByReshmi Debnath Aug 23, 2026

প্রবল বর্ষণে প্লাবিত রাজ্যের বিভিন্ন এলাকা, দুর্গতদের পাশে থাকার বার্তা সাংসদ বিপ্লবের

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বর্ষণের জেরে পশ্চিম ত্রিপুরা জেলাসহ রাজ্যের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এই পরিস্থিতিতে দুর্গত মানুষের…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top