News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কমলপুরে সিআইটিইউ নেতার বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ, দোষীদের গ্রেফতারের দাবি রাজ্য নেতৃত্বের
Image

কমলপুরে সিআইটিইউ নেতার বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ, দোষীদের গ্রেফতারের দাবি রাজ্য নেতৃত্বের

আগরতলা, ৬ জুলাই: ধলাই জেলার কমলপুরে সিআইটিইউ নেতা দেবাশীষ দাসের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সিআইটিইউর রাজ্য সম্পাদকমণ্ডলী। সোমবার এক বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

বিবৃতিতে সিআইটিইউর অভিযোগ, গত ৫ জুলাই গভীর রাতে কমলপুর মহকুমা সিআইটিইউ কমিটির সম্পাদক ও রাজ্য ওয়ার্কিং কমিটির সদস্য দেবাশীষ দাসের বাড়িতে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। সংগঠনের দাবি, দুষ্কৃতীরা বাড়ির বিভিন্ন ঘরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এতে বাড়ির প্রায় সব কটি ঘর আগুনে পুড়ে যায়। তবে দেবাশীষ দাস এবং তাঁর পরিবারের সদস্যরা কোনোরকমে ঘর থেকে বেরিয়ে এসে প্রাণে রক্ষা পান।
সিআইটিইউর অভিযোগ, এই হামলার পেছনে বিজেপি-সমর্থিত দুষ্কৃতীরা জড়িত। যদিও এই অভিযোগের বিষয়ে বিজেপির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তপন দাস বিবৃতিতে বলেন, শ্রমিক আন্দোলনের নেতাদের ওপর হামলা চালিয়ে বা সন্ত্রাস সৃষ্টি করে শ্রমজীবী মানুষের গণআন্দোলনকে দমিয়ে রাখা যাবে না। তিনি এই ঘটনাকে “বর্বরোচিত” ও “অমানবিক” বলে উল্লেখ করেন।

সিআইটিইউর পক্ষ থেকে দাবি করা হয়েছে, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের দ্রুত গ্রেফতার করতে হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে রাজ্যজুড়ে এই ঘটনার প্রতিবাদে গণতান্ত্রিক ও শ্রমজীবী মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে সংগঠন।

Releated Posts

বিশালগড়ের মুড়াবাড়ি ছিনতাই মামলায় ৫ গ্রেফতার, মূল অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

বিশালগড়, ৬ জুলাই: সেপাহিজলা জেলার বিশালগড়ের মুড়াবাড়ি এলাকায় সংঘটিত দুঃসাহসিক ছিনতাই ও অপহরণ-চেষ্টার ঘটনায় তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতার করেছে…

ByByReshmi Debnath Jul 6, 2026

ধর্মনগরে সার্ভার বিপর্যয়ে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত, চরম ভোগান্তিতে গ্রাহকরা

ধর্মনগর, ৬ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগরে বিদ্যুৎ দপ্তরের ডিভিশন-১ ও ডিভিশন-২ অফিসে প্রায় এক সপ্তাহ ধরে সার্ভার পরিষেবা…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

এক মাস ধরে সার্ভার বিকল, সেকেরকোট দারোগাবাড়ি বিদ্যুৎ নিগম অফিসে বিল জমা দিতে এসে চরম ভোগান্তিতে গ্রাহকরা

আগরতলা, ৬ জুলাই: সেকেরকোট দারোগাবাড়ি এলাকায় অবস্থিত বিদ্যুৎ নিগমের বিল সংগ্রহ কেন্দ্রে গত এক মাস ধরে সার্ভার বিকল…

ByByReshmi Debnath Jul 6, 2026

মেধাতালিকা প্রকাশ ও নিয়োগের দাবিতে টিআরবিটি দপ্তরে টেট উত্তীর্ণদের বিক্ষোভ

আগরতলা, ৬ জুলাই : ২০২৪ সালের টিচার এলিজিবিলিটি টেস্ট (টেট) উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা আজ টিআরবিটি-এর দপ্তরের সামনে বিক্ষোভে সামিল…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

পরীক্ষার আগে এসএসটি বইয়ের অপেক্ষায় পড়ুয়ারা

আগরতলা, ৬ জুলাই: পরীক্ষার আর মাত্র সাত দিন বাকি। অথচ এখনও হাতে পৌঁছায়নি সামাজিক বিজ্ঞান (এসএসটি) বিষয়ের পাঠ্যবই।…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

কমলপুরে তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি, আতঙ্কে এলাকাবাসী

আগরতলা, ৬ জুলাই: কমলপুর শহর সংলগ্ন ফুলছড়ি বাজার এলাকায় এক বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath Jul 6, 2026

কদমতলায় বিপুল ইয়াবা ও গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

কদমতলা, ৬ জুলাই: উত্তর ত্রিপুরা জেলা পুলিশ ও বিএসএফের ৯৭ নম্বর ব্যাটালিয়নের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্য…

ByByReshmi Debnath Jul 6, 2026

ছয় মাস ধরে বেহাল টিলাবাজার-হীরাছড়া সড়ক, সংস্কারের দাবিতে বাবুরবাজারে পথ অবরোধ

কৈলাসহর, ৬ জুলাই: দীর্ঘ প্রায় ছয় মাস ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে কৈলাসহরের টিলাবাজার থেকে হীরাছড়া যাওয়ার সড়ক।…

ByByReshmi Debnath Jul 6, 2026

খোয়াই সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখতে বিএসএফ-পুলিশের যৌথ টহল, দালালচক্রের বিরুদ্ধে কড়া ব্যবস্থার দাবি

আগরতলা, ৬ জুলাই: ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও মানব পাচার রোধে খোয়াই মহকুমার একাধিক সংবেদনশীল এলাকায় যৌথ…

ByByReshmi Debnath Jul 6, 2026

Leave a Reply

Scroll to Top