News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে জমি-বিবাদের হামলা মামলায় দুই অভিযুক্তের ৩ বছরের সশ্রম কারাদণ্ড
Image

ধর্মনগরে জমি-বিবাদের হামলা মামলায় দুই অভিযুক্তের ৩ বছরের সশ্রম কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২ জুলাই:  উত্তর ত্রিপুরার ধর্মনগরে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘটিত প্রাণঘাতী হামলার বহুল আলোচিত মামলায় দীর্ঘ ১৫ মাসের বিচারিক প্রক্রিয়া শেষে ভিকটিম পক্ষের পক্ষে রায় দিয়েছে ধর্মনগরের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত। আদালত দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে প্রত্যেকের তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং জরিমানার নির্দেশ দিয়েছে।

সিজেএম দেবলীনা কিলিকদারের আদালতে পিআরসি (ডাব্লিউ পি) ৭৯ অফ ২০২৫ মামলার রায় ঘোষণা করা হয়। আদালত অভিযুক্ত অমিত সিনহা ও অমর সিনহা (পিতা: অনিল সিনহা)-কে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ১১৭(২) ও ১১৫(২) ধারায়, ৩(৫) ধারার সঙ্গে পাঠ করে দোষী সাব্যস্ত করেন।

রায় অনুযায়ী, ১১৭(২) ধারায় প্রত্যেক অভিযুক্তকে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে অতিরিক্ত ছয় মাসের সাধারণ কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া ১১৫(২) ধারায় আরও ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এই জরিমানা অনাদায়েও প্রত্যেককে আরও ছয় মাসের সাধারণ কারাদণ্ড ভোগের নির্দেশ দিয়েছে আদালত। আদালত আদায় হওয়া মোট ২০ হাজার টাকা জরিমানার অর্থ আহতদের ক্ষতিপূরণ হিসেবে প্রদানেরও নির্দেশ দিয়েছে।

মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ২৭ মার্চ ধর্মনগরের কালাছড়া রোডের মাশরুম ফার্ম সংলগ্ন মহাদেববাড়ি এলাকায় একটি বিবাদিত জমিতে মাটি ফেলার কাজ চলছিল। সেই সময় মৃত গৌরিশেখর সিনহার ছেলে উত্তম সিনহা বাধা দিতে গেলে অভিযুক্তরা তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। অভিযোগ, তাঁকে কর্দমাক্ত জলে ফেলে প্রাণনাশেরও চেষ্টা করা হয়। উত্তম সিনহাকে রক্ষা করতে এগিয়ে এসে আহত হন তাঁর ভাই গৌতম সিনহা এবং বৌদি মঞ্জু রানি সিনহা। ঘটনার পর ধর্মনগর থানায় মামলা দায়ের হয়। তদন্তকারী অফিসার এসআই বিশ্বজিত দাস তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন।

দীর্ঘ ১৫ মাস ধরে চলা বিচারিক প্রক্রিয়ায় ছয়জন সাক্ষীর সাক্ষ্য, চিকিৎসা সংক্রান্ত নথি, তদন্তের তথ্য এবং উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক পর্যালোচনার পর আদালত এই রায় ঘোষণা করে।
রায় ঘোষণার পর ভিকটিম পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করে জানান, দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে তারা ন্যায়বিচার পেয়েছেন। অন্যদিকে, ধর্মনগরে এই রায়কে কেন্দ্র করে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আইনজীবীদের একাংশের মতে, জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার ঘটনায় আদালতের এই রায় ভবিষ্যতে এ ধরনের অপরাধ দমনে গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে।

Releated Posts

ধর্মনগরে বিশাল তিরঙ্গা যাত্রা, ‘প্রতি ঘরে তিরঙ্গা’ কর্মসূচির সমাপ্তি

ধর্মনগর , ১৭ আগস্ট: দেশের ৮০তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে ধর্মনগরে আয়োজিত নয় দিনব্যাপী ‘প্রতি ঘরে তিরঙ্গা’ কর্মসূচির…

ByByReshmi Debnath Aug 17, 2026

পদ্মপুরাণ পাঠ শেষে বাড়ি ফেরার পথে আক্রান্ত মৎস্য ব্যবসায়ী বিকাশ দত্ত

চড়িলাম, ১৭ আগস্ট: ক্লাবে পদ্মপুরাণ পাঠ শেষে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হামলার শিকার হলেন এক মৎস্য ব্যবসায়ী। ঘটনাকে…

ByByReshmi Debnath Aug 17, 2026

একত্রে নিয়োগের দাবিতে বিক্ষোভ এসটিজিটি উত্তীর্ণদের

আগরতলা, ১৭ আগস্ট: একত্রে নিয়োগের দাবিতে বিক্ষোভে সামিল হলেন শতাধিক এসটিজিটি উত্তীর্ণ যুবক-যুবতীরা। আজ এসটিজিটি উত্তীর্ণরা একত্রিত হয়ে…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন, বুথস্তরে সংগঠন শক্তিশালী করার উদ্যোগ বিজেপির

আগরতলা, ১৭ আগস্ট: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে রাজ্যজুড়ে বুথস্তরের সাংগঠনিক কাঠামো পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা প্রদেশ…

ByByTaniya Chakraborty Aug 17, 2026
Scroll to Top