News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশ্রামগঞ্জ বাজারে জাতীয় সড়ক সংলগ্ন অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের কড়া পদক্ষেপ, ৫ দিনের সময়সীমা, নোটিশ পেলেন ৬৭ ব্যবসায়ী
Image

বিশ্রামগঞ্জ বাজারে জাতীয় সড়ক সংলগ্ন অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের কড়া পদক্ষেপ, ৫ দিনের সময়সীমা, নোটিশ পেলেন ৬৭ ব্যবসায়ী

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,৩০ জুন: মঙ্গলবার দুপুরে বিশ্রামগঞ্জ বাজার এলাকায় জেলা প্রশাসন ও বিশালগড় মহকুমা প্রশাসনের যৌথ পরিদর্শনকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। জাতীয় সড়কের দুই পাশের জমি পরিমাপ শুরু হতেই বাজারজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে। প্রশাসনের পদক্ষেপে বহু ব্যবসায়ী উৎকণ্ঠায় পড়েন।প্রশাসন সূত্রে জানা যায়, জাতীয় সড়কের নির্ধারিত সীমারেখা চিহ্নিত করার লক্ষ্যে এদিন পরিমাপের কাজ করা হয়।পরিদর্শনের পর জাতীয় সড়কের দুই পাশে অবস্থিত প্রায় ৬৭ জন ব্যবসায়ীকে নোটিশ প্রদান করা হয়েছে।

নোটিশে আগামী পাঁচ দিনের মধ্যে জাতীয় সড়কের উভয় পাশে নির্ধারিত ৩৩ ফুট করে মোট ৬৬ ফুট জায়গা দখলমুক্ত করে নিজ নিজ দোকান বা অবৈধ স্থাপনা স্বেচ্ছায় অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।বিশালগড় মহকুমা প্রশাসনের ডেপুটি কালেক্টর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রসেনজিৎ দাস জানান, নির্ধারিত সময়ের মধ্যে কেউ স্বেচ্ছায় স্থাপনা অপসারণ না করলে প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। প্রয়োজনে বুলডোজার ব্যবহার করে অবৈধ নির্মাণ ভেঙে দখলমুক্ত করা হবে বলেও তিনি স্পষ্ট জানিয়ে দেন।

প্রশাসনের এই পদক্ষেপকে কেন্দ্র করে বাজারজুড়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। ব্যবসায়ীদের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে তাঁরা ওই এলাকায় ব্যবসা করে জীবিকা নির্বাহ করছেন। হঠাৎ উচ্ছেদের নির্দেশে তাঁরা দুশ্চিন্তায় পড়েছেন। তবে প্রশাসনের বক্তব্য, জাতীয় সড়কের নির্ধারিত জমি দখলমুক্ত রাখা এবং জনস্বার্থে সড়কের নিরাপত্তা ও ভবিষ্যৎ উন্নয়ন নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে, আগামী পাঁচ দিনের মধ্যে কতজন ব্যবসায়ী স্বেচ্ছায় দোকান সরিয়ে নেন এবং এরপর প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই এখন নজর বিশ্রামগঞ্জবাসীর।

Releated Posts

ভিসি নির্বাচনে ৪৭০-এর বেশি কমিটিতে জয়ের দাবি মথার

আগরতলা, ৩ অক্টোবর: ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন নিয়ে পর্যালোচনা বৈঠক করল তিপরা মথা। বৈঠক শেষে দলের নেতৃত্বের দাবি,…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

লিচুবাগানের দশমীঘাট পুকুরে ব্যক্তির মৃতদেহ উদ্ধার

আগরতলা, ৩ অক্টোবর: লিচুবাগানের ঘোষপাড়া এলাকার দশমীঘাট পুকুর থেকে রূপক পাল নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Oct 3, 2026

শ্রমিকদের অধিকার আদায়ে আন্তর্জাতিক ঐক্য জরুরি: শংকর প্রসাদ দত্ত

আগরতলা, ৩ অক্টোবর:  ওয়ার্ল্ড ফেডারেশন অব ট্রেড ইউনিয়ন্সের ( ডব্লিউএফটিইউ) ৮২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সিআইটিইউর রাজ্য দপ্তরে এক…

ByByReshmi Debnath Oct 3, 2026

চুরি যাওয়া ২০টি মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ

আগরতলা, ৩ অক্টোবর: চুরি যাওয়া ২০টি মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল আমতলী থানার পুলিশ। পাশাপাশি,…

ByByTaniya Chakraborty Oct 3, 2026
Scroll to Top