News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শান্তিরবাজারে গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত একাধিক গবাদি পশু
Image

শান্তিরবাজারে গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত একাধিক গবাদি পশু

শান্তিরবাজার, ২৬ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে অতিরিক্ত গবাদি পশু বোঝাই একটি ভ্যান দুর্ঘটনার কবলে পড়ে। শনিবার বিএসএনএল অফিস সংলগ্ন এলাকায় এই ঘটনায় একাধিক গবাদি পশু আহত হয়েছে। দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সাদা রঙের একটি বোলেরো পিকআপ ভ্যান অতিরিক্ত গরু নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। দুর্ঘটনায় গাড়িটির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং রাস্তায় তেল ও মোবিল ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে শান্তিরবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত গবাদি পশুগুলিকে উদ্ধার করে এবং দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি থানায় নিয়ে যায়। পলাতক চালকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে গবাদি পশু পরিবহনের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তাঁদের দাবি, শুধুমাত্র জরিমানা করেই দায়িত্ব শেষ করলে এ ধরনের ঘটনা বন্ধ হবে না।

তবে গাড়িটিতে গবাদি পশু পাচার করা হচ্ছিল কি না, সেই বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও নিশ্চিত তথ্য জানানো হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Releated Posts

বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ ও টেট উত্তীর্ণদের আন্দোলনে লাঠিচার্জের প্রতিবাদে ধর্মনগরে ডিওয়াইএফআই-এর বিক্ষোভ

ধর্মনগর, ২৬ সেপ্টেম্বর: ভোটার তালিকা থেকে প্রায় ১৩ লক্ষ বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ এবং এই ঘটনায়…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

গরুর ঘাস কাটা নিয়ে বিবাদ, ধারালো অস্ত্রের হামলায় একই পরিবারের একাধিক ব্যক্তি আহত

বিশালগড়, ২৬ সেপ্টেম্বর: গরুর জন্য ঘাস কাটাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিবাদের জেরে হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

আমবাসা নাকা চেকপোস্টে পুলিশের সাফল্য, গাড়ি থেকে ৩৪০ বোতল এসকফ সিরাপ উদ্ধার

আমবাসা, ২৬ সেপ্টেম্বর: আমবাসা নাকা চেকপোস্টে তল্লাশি চালিয়ে একটি হুন্ডাই গাড়ি থেকে প্রায় ৩৪০ বোতল এসকফ সিরাপ উদ্ধার…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

ডিওয়াইএফআই অরবিন্দনগর অঞ্চল কমিটির উদ্যোগে রক্তদান শিবির

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: গণতান্ত্রিক যুব ফেডারেশন অফ ইন্ডিয়া (ডিওয়াইএফআই)-এর অরবিন্দনগর অঞ্চল কমিটির উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন…

ByByTaniya Chakraborty Sep 26, 2026
Scroll to Top