News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রতিকূলতাকে হার মানিয়ে পড়াশোনার লড়াই, সাহায্যের হাত বাড়াল সমাজ
Image

প্রতিকূলতাকে হার মানিয়ে পড়াশোনার লড়াই, সাহায্যের হাত বাড়াল সমাজ

কাঁঠালিয়া, ২৬ জুন: চরম আর্থিক অনটন, অশান্ত পারিবারিক পরিবেশ এবং নানা প্রতিকূলতার মধ্যেও পড়াশোনা চালিয়ে যাওয়ার অদম্য ইচ্ছাশক্তির পরিচয় দিয়েছে কাঠালিয়া ব্লকের উত্তর মহেশপুর গ্রামের ছাত্রী ভাগ্যবতী দেবনাথ। অষ্টম শ্রেণি উত্তীর্ণ হয়ে নবম শ্রেণিতে পড়াশোনা চালিয়ে যেতে চাইলেও আর্থিক সংকট বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল।

ভাগ্যবতীর বাবা উত্তম দেবনাথের মানসিক অস্থিরতা এবং পরিবারের নিত্যদিনের অশান্তির কারণে দীর্ঘদিন ধরেই কঠিন পরিস্থিতির মধ্যে বড় হয়ে উঠছে সে। স্থানীয়দের দাবি, পরিবারের অভাবের পাশাপাশি প্রতিদিনের অশান্ত পরিবেশও তার জীবনে বড় প্রভাব ফেলেছে। তবুও পড়াশোনা ছাড়তে রাজি নয় ভাগ্যবতী।

এই পরিস্থিতিতে মানবিকতার পরিচয় দিয়ে এগিয়ে এসেছেন এলাকার মানুষ। উত্তর মহেশপুরের উদয় সংঘ ক্লাবের সদস্যরা ভাগ্যবতীর নবম শ্রেণির পাঠ্যবই এবং কিছু আর্থিক সহায়তার ব্যবস্থা করেছেন।

এছাড়া ২৫ জুন যাত্রাপুর থানার এক প্রবীণ সাব-ইন্সপেক্টর বি. চক্রবর্তী ব্যক্তিগত উদ্যোগে তাকে ২,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। স্থানীয় বাসিন্দারাও মেয়েটির পাশে দাঁড়িয়ে বিভিন্নভাবে সহযোগিতা করছেন।

ভাগ্যবতী জানিয়েছে, প্রতিদিনের পারিবারিক অশান্তি নিয়ে সে কারও কাছে অভিযোগ করতে চায় না। তার একটাই ইচ্ছা, মানুষের সহযোগিতায় পড়াশোনা চালিয়ে গিয়ে নিজের পায়ে দাঁড়ানো। প্রয়োজনে দিনে একবেলা খেয়েও সে পড়াশোনা চালিয়ে যেতে প্রস্তুত।

স্থানীয়দের মতে, ভাগ্যবতীর এই সংগ্রাম সমাজের কাছে এক অনুপ্রেরণা। তাঁরা আশা করছেন, সরকারি ও সমাজের বিভিন্ন স্তর থেকে আরও সহায়তা পেলে মেয়েটি তার শিক্ষাজীবন নির্বিঘ্নে এগিয়ে নিয়ে যেতে পারবে।

Releated Posts

জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ১০ আগস্ট : জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত হলেন এক যুবক। ওই…

ByByNews Desk Aug 10, 2026

বেহাল রাস্তার স্থায়ী সমাধানের দাবিতে দক্ষিণ ত্রিপুরা যুব কংগ্রেসের ডেপুটেশন

বিলোনিয়া, ১০ আগস্ট: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা আমলীঘাট থেকে মনুঘাট যাওয়ার রাস্তার দ্রুত সংস্কার ও স্থায়ী সমাধানের দাবিতে…

ByByNews Desk Aug 10, 2026

স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখতে আগরতলা সিভিল হাসপাতালে কেন্দ্রীয় প্রতিনিধি দল

আগরতলা, ১০ আগস্ট : রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ও চিকিৎসা পরিষেবার মান খতিয়ে দেখতে সোমবার ডা. শ্যামাপ্রসাদ মুখার্জি আগরতলা…

ByByNews Desk Aug 10, 2026

হেরোইন মামলায় স্বামী-স্ত্রীর ৫ বছরের কারাদণ্ড

উদয়পুর, ১০ আগস্ট: হেরোইন পাচার ও মাদক সংক্রান্ত মামলায় স্বামী-স্ত্রীকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের নির্দেশ দিল উদয়পুরের অতিরিক্ত…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top