News Flash

  • Home
  • ত্রিপুরা
  • যাত্রাপুর পুলিশের হস্তক্ষেপে খুলল নির্ভয়পুর সরলা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের তালা, শুরু হলো পরিষেবা
Image

যাত্রাপুর পুলিশের হস্তক্ষেপে খুলল নির্ভয়পুর সরলা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের তালা, শুরু হলো পরিষেবা

আগরতলা, ২৫ জুন : দীর্ঘদিন ধরে তালাবদ্ধ হয়ে থাকা নির্ভয়পুর এলাকার সরলা অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি অবশেষে যাত্রাপুর পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে পুনরায় চালু হয়েছে। প্রায় ছয় মাস ধরে কেন্দ্রটিতে দিদিমণি (অঙ্গনওয়াড়ি কর্মী) নিয়োগ না হওয়ায় পরিষেবা কার্যত বন্ধ অবস্থায় ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কেন্দ্রটির জন্য কয়েকজনের নাম দিদিমণি পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে আসার পর কেন্দ্রের জন্য জমি ও ঘর প্রদানকারী পরিবারের সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের দাবি ছিল, অঙ্গনওয়াড়ি কর্মীর চাকরি তাদের পরিবার থেকেই দিতে হবে। এই দাবিকে কেন্দ্র করে কেন্দ্রটির মূল কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়, যার ফলে শিশু ও উপভোক্তাদের জন্য প্রয়োজনীয় পরিষেবা ব্যাহত হয়।

পরবর্তীতে বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে তারা যাত্রাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে যাত্রাপুর পুলিশ প্রশাসন ঘটনাস্থলে হস্তক্ষেপ করে এবং দীর্ঘ প্রায় এক মাস পর কেন্দ্রটির তালা খুলে পুনরায় পরিষেবা চালুর ব্যবস্থা করে। তবে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ সংক্রান্ত জটিলতা এখনও পুরোপুরি মেটেনি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে দিদিমণি নিয়োগের বিষয়টি এখনও অনিশ্চয়তার মধ্যে রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দাদের আশা, দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে কেন্দ্রটির স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করবে প্রশাসন, যাতে এলাকার শিশু ও উপভোক্তারা নিয়মিতভাবে সরকারি পরিষেবার সুবিধা পেতে পারেন।

Releated Posts

জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ১০ আগস্ট : জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত হলেন এক যুবক। ওই…

ByByNews Desk Aug 10, 2026

বেহাল রাস্তার স্থায়ী সমাধানের দাবিতে দক্ষিণ ত্রিপুরা যুব কংগ্রেসের ডেপুটেশন

বিলোনিয়া, ১০ আগস্ট: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা আমলীঘাট থেকে মনুঘাট যাওয়ার রাস্তার দ্রুত সংস্কার ও স্থায়ী সমাধানের দাবিতে…

ByByNews Desk Aug 10, 2026

স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখতে আগরতলা সিভিল হাসপাতালে কেন্দ্রীয় প্রতিনিধি দল

আগরতলা, ১০ আগস্ট : রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ও চিকিৎসা পরিষেবার মান খতিয়ে দেখতে সোমবার ডা. শ্যামাপ্রসাদ মুখার্জি আগরতলা…

ByByNews Desk Aug 10, 2026

হেরোইন মামলায় স্বামী-স্ত্রীর ৫ বছরের কারাদণ্ড

উদয়পুর, ১০ আগস্ট: হেরোইন পাচার ও মাদক সংক্রান্ত মামলায় স্বামী-স্ত্রীকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের নির্দেশ দিল উদয়পুরের অতিরিক্ত…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top