News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অঙ্গনওয়ারী কেন্দ্রের শিশু ও গর্ভবতী মায়েদের খাদ্যে পোকা, ক্ষোভে ফুঁসছেন সুবিধাভোগীরা
Image

অঙ্গনওয়ারী কেন্দ্রের শিশু ও গর্ভবতী মায়েদের খাদ্যে পোকা, ক্ষোভে ফুঁসছেন সুবিধাভোগীরা

আগরতলা, ২৫ জুন: মোহনপুর ব্লকের ফটিকছড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হৃদয়পাড়া অঙ্গনওয়ারী কেন্দ্রে শিশু ও গর্ভবতী মায়েদের জন্য বরাদ্দ খাদ্যসামগ্রীর মান নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। কেন্দ্র থেকে বিতরণ করা চাল ও ডালে পোকা দেখা যাওয়ায় ক্ষোভে ফুঁসছেন সুবিধাভোগী এবং স্থানীয় অভিভাবকরা।

অভিযোগ, অঙ্গনওয়ারী কেন্দ্রের মাধ্যমে যে চাল ও ডাল বিতরণ করা হচ্ছে, তার মধ্যে অসংখ্য পোকা রয়েছে। বিশেষ করে ডালের একটি বড় অংশ পোকায় খেয়ে ফেলেছে বলে দাবি স্থানীয়দের। তাদের অভিযোগ, এই খাদ্যসামগ্রী কোনোভাবেই খাওয়ার উপযোগী নয়, অথচ তা শিশু ও গর্ভবতী মায়েদের মধ্যে বিতরণ করা হচ্ছে।

ঘটনার খবর পেয়ে সাংবাদিকরা কেন্দ্রে গিয়ে খাদ্যসামগ্রী পরিদর্শন করলে অভিযোগের সত্যতা উঠে আসে বলে জানা যায়। এ বিষয়ে অঙ্গনওয়ারী কর্মী উনা দেবনাথের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সংশ্লিষ্ট সুপারভাইজার সৌরভ দেবনাথের মাধ্যমেই এই খাদ্যসামগ্রী সরবরাহ করা হয়েছে। বিষয়টি জানানো হলে সুপারভাইজারের পক্ষ থেকে খাদ্যসামগ্রী রোদে শুকিয়ে ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

এদিকে, সুবিধাভোগীদের অভিযোগ, খাদ্যসামগ্রীর মান নিয়ে আপত্তি জানানো হলেও তা পরিবর্তনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে শিশু ও গর্ভবতী মায়েদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে এলাকায়।
স্থানীয়দের দাবি, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীন আইসিডিএস প্রকল্পের আওতায় বিতরণ হওয়া খাদ্যসামগ্রীর এমন নিম্নমান অত্যন্ত উদ্বেগজনক। তারা অবিলম্বে ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে দপ্তরের মন্ত্রী টিংকু রায়ের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। পাশাপাশি প্রকল্পের সংশ্লিষ্ট সুপারভাইজারসহ দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা নেওয়ারও দাবি উঠেছে।
এখন দেখার বিষয়, অভিযোগের প্রেক্ষিতে প্রকল্প অধিকর্তা, সংশ্লিষ্ট দপ্তর কিংবা রাজ্য সরকার কী পদক্ষেপ গ্রহণ করে।

Releated Posts

বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ ও টেট উত্তীর্ণদের আন্দোলনে লাঠিচার্জের প্রতিবাদে ধর্মনগরে ডিওয়াইএফআই-এর বিক্ষোভ

ধর্মনগর, ২৬ সেপ্টেম্বর: ভোটার তালিকা থেকে প্রায় ১৩ লক্ষ বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ এবং এই ঘটনায়…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

গরুর ঘাস কাটা নিয়ে বিবাদ, ধারালো অস্ত্রের হামলায় একই পরিবারের একাধিক ব্যক্তি আহত

বিশালগড়, ২৬ সেপ্টেম্বর: গরুর জন্য ঘাস কাটাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিবাদের জেরে হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

আমবাসা নাকা চেকপোস্টে পুলিশের সাফল্য, গাড়ি থেকে ৩৪০ বোতল এসকফ সিরাপ উদ্ধার

আমবাসা, ২৬ সেপ্টেম্বর: আমবাসা নাকা চেকপোস্টে তল্লাশি চালিয়ে একটি হুন্ডাই গাড়ি থেকে প্রায় ৩৪০ বোতল এসকফ সিরাপ উদ্ধার…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

ডিওয়াইএফআই অরবিন্দনগর অঞ্চল কমিটির উদ্যোগে রক্তদান শিবির

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: গণতান্ত্রিক যুব ফেডারেশন অফ ইন্ডিয়া (ডিওয়াইএফআই)-এর অরবিন্দনগর অঞ্চল কমিটির উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন…

ByByTaniya Chakraborty Sep 26, 2026
Scroll to Top