News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ছয় দফা দাবিতে উনকোটি জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান জেলা কিষাণ কংগ্রেসের
Image

ছয় দফা দাবিতে উনকোটি জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান জেলা কিষাণ কংগ্রেসের

কৈলাশহর, ২৫ জুন: কৃষকদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে বৃহস্পতিবার উনকোটি জেলা শাসকের নিকট ছয় দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেছে কৈলাশহর জেলা কিষাণ কংগ্রেস।
স্মারকলিপিতে কৃষকদের স্বার্থরক্ষায় একাধিক গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়। দাবিগুলির মধ্যে রয়েছে— ড. এম.এস. স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী কৃষি উৎপাদনের খরচের উপর অতিরিক্ত ৫০ শতাংশ মূল্য যোগ করে ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) নির্ধারণ, রাজ্যের কৃষকদের উৎপাদিত সমস্ত ধান সরকারিভাবে ক্রয়ের ব্যবস্থা নিশ্চিত করা, ডিজেল, পেট্রোল, রান্নার গ্যাস ও বিদ্যুতের ধারাবাহিক মূল্যবৃদ্ধি রোধ করা এবং কৃষকদের ব্যবহৃত সার, বীজ ও কীটনাশকের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ।

এছাড়াও নিম্নমানের সার ও কীটনাশক সরবরাহ বন্ধ করা, সাম্প্রতিক অতিবৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত রাবার চাষি, সবজি চাষি ও ধান চাষিদের দ্রুত আর্থিক সহায়তা প্রদান এবং রাজ্যের অচল জলসেচ প্রকল্প ও সেচব্যবস্থাগুলি পুনরায় চালু করার দাবিও জানানো হয়।

এদিনের ডেপুটেশনে উপস্থিত ছিলেন কৈলাশহর জেলা কিষাণ কংগ্রেসের চেয়ারম্যান রুহিদাস সাহা, সাধারণ সম্পাদক অর্পণ ঠাকুর, উনকোটি জেলা কংগ্রেসের সহ-সভাপতি রিন্টু লাল দেব, ২ নম্বর মাছমারা সাধারণ আসনের পরাজিত প্রার্থী অর্জুন রায়, মহিলা কংগ্রেসের রাজ্য সম্পাদিকা সাগরিকা চাকমা, বিজেপি নেতা উত্তম চক্রবর্তীসহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা। কিষাণ কংগ্রেসের নেতৃবৃন্দ জানান, কৃষকদের স্বার্থে উত্থাপিত দাবিগুলি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেই এই স্মারকলিপি প্রদান করা হয়েছে।

Releated Posts

জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ১০ আগস্ট : জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত হলেন এক যুবক। ওই…

ByByNews Desk Aug 10, 2026

বেহাল রাস্তার স্থায়ী সমাধানের দাবিতে দক্ষিণ ত্রিপুরা যুব কংগ্রেসের ডেপুটেশন

বিলোনিয়া, ১০ আগস্ট: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা আমলীঘাট থেকে মনুঘাট যাওয়ার রাস্তার দ্রুত সংস্কার ও স্থায়ী সমাধানের দাবিতে…

ByByNews Desk Aug 10, 2026

স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখতে আগরতলা সিভিল হাসপাতালে কেন্দ্রীয় প্রতিনিধি দল

আগরতলা, ১০ আগস্ট : রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ও চিকিৎসা পরিষেবার মান খতিয়ে দেখতে সোমবার ডা. শ্যামাপ্রসাদ মুখার্জি আগরতলা…

ByByNews Desk Aug 10, 2026

হেরোইন মামলায় স্বামী-স্ত্রীর ৫ বছরের কারাদণ্ড

উদয়পুর, ১০ আগস্ট: হেরোইন পাচার ও মাদক সংক্রান্ত মামলায় স্বামী-স্ত্রীকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের নির্দেশ দিল উদয়পুরের অতিরিক্ত…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top