News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বেহাল কলাছড়া-থাইলিক তৈসা রেলস্টেশন সড়ক, চরম দুর্ভোগে সাধারণ মানুষ
Image

বেহাল কলাছড়া-থাইলিক তৈসা রেলস্টেশন সড়ক, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

সাব্রুম, ২৪ জুন: দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার অন্তর্গত কলাছড়া-থাইলিক তৈসা রেলস্টেশন সংযোগকারী সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা। সড়কের বিভিন্ন অংশ ভেঙে গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে অভিযোগ।

স্থানীয়দের দাবি, কলাছড়া রেলস্টেশন হয়ে ভূরাতলী ও কালিবাজার এলাকায় যাতায়াতের জন্য এই সড়কই একমাত্র গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। এছাড়াও কলাছড়া একলব্য আবাসিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রতিদিন এই পথ ব্যবহার করতে হয়। ফলে সড়কের বেহাল অবস্থার কারণে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

যানচালকদের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই রাস্তার গর্তগুলো পানিতে ভরে যায়, ফলে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়। পাশাপাশি রাস্তাটির বিভিন্ন স্থানে ভাঙনের কারণে যানবাহনের ক্ষয়ক্ষতিও বৃদ্ধি পাচ্ছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থীদেরও প্রতিদিন নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
এদিকে, স্থানীয় বাসিন্দারা আরও অভিযোগ করেন যে, রেলস্টেশন চত্বরে থাকা বেশ কয়েকটি আলোকসজ্জা দীর্ঘদিন ধরে বিকল অবস্থায় রয়েছে। এছাড়া স্টেশন এলাকায় পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থাও নেই, যার ফলে যাত্রীদের ভোগান্তি বাড়ছে।
পরিস্থিতির দ্রুত সমাধানের দাবিতে স্থানীয় জনগণ, যাত্রী ও যানচালকরা সংশ্লিষ্ট প্রশাসন এবং কর্তৃপক্ষের কাছে অবিলম্বে সড়ক সংস্কার, স্টেশনের বিকল লাইট মেরামত এবং নিরাপদ পানীয় জলের ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

Releated Posts

বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ ও টেট উত্তীর্ণদের আন্দোলনে লাঠিচার্জের প্রতিবাদে ধর্মনগরে ডিওয়াইএফআই-এর বিক্ষোভ

ধর্মনগর, ২৬ সেপ্টেম্বর: ভোটার তালিকা থেকে প্রায় ১৩ লক্ষ বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ এবং এই ঘটনায়…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

গরুর ঘাস কাটা নিয়ে বিবাদ, ধারালো অস্ত্রের হামলায় একই পরিবারের একাধিক ব্যক্তি আহত

বিশালগড়, ২৬ সেপ্টেম্বর: গরুর জন্য ঘাস কাটাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিবাদের জেরে হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

আমবাসা নাকা চেকপোস্টে পুলিশের সাফল্য, গাড়ি থেকে ৩৪০ বোতল এসকফ সিরাপ উদ্ধার

আমবাসা, ২৬ সেপ্টেম্বর: আমবাসা নাকা চেকপোস্টে তল্লাশি চালিয়ে একটি হুন্ডাই গাড়ি থেকে প্রায় ৩৪০ বোতল এসকফ সিরাপ উদ্ধার…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

ডিওয়াইএফআই অরবিন্দনগর অঞ্চল কমিটির উদ্যোগে রক্তদান শিবির

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: গণতান্ত্রিক যুব ফেডারেশন অফ ইন্ডিয়া (ডিওয়াইএফআই)-এর অরবিন্দনগর অঞ্চল কমিটির উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন…

ByByTaniya Chakraborty Sep 26, 2026
Scroll to Top