News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রয়াত ফয়জুর রহমানকে স্মরণে ধর্মনগরে শোকসভা, উপস্থিত মানিক সরকারসহ বাম নেতৃত্ব
Image

প্রয়াত ফয়জুর রহমানকে স্মরণে ধর্মনগরে শোকসভা, উপস্থিত মানিক সরকারসহ বাম নেতৃত্ব

ধর্মনগর, ২৪ জুন: প্রয়াত প্রাক্তন বিধায়ক ও মন্ত্রী ফয়জুর রহমানের স্মৃতির উদ্দেশ্যে বুধবার ধর্মনগরের স্বামী বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে এক শোকসভার আয়োজন করে সিপিআই(এম)-এর উত্তর জেলা কমিটি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিআই(এম)-এর উত্তর জেলা সম্পাদক অমিতাভ দত্ত, বিধায়ক ইসলাম উদ্দিন, বিধায়ক শৈলেন্দ্রনাথ, প্রয়াত ফয়জুর রহমানের পুত্র বদরুল ইসলাম-সহ দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
শোকসভার বক্তব্যে মানিক সরকার প্রয়াত ফয়জুর রহমানের দীর্ঘ রাজনৈতিক জীবন, সাংগঠনিক দক্ষতা এবং জনমুখী কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, ফয়জুর রহমান ছিলেন একজন জননেতা, যিনি আমৃত্যু সাধারণ মানুষের স্বার্থে কাজ করে গেছেন। মানুষের প্রতি তাঁর নিষ্ঠা, রাজনৈতিক আদর্শ ও সাংগঠনিক ভূমিকা আগামী প্রজন্মের রাজনৈতিক কর্মীদের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

এদিন উত্তর জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থক শোকসভায় যোগ দিয়ে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সভায় তাঁর কর্মময় জীবন, রাজনৈতিক সংগ্রাম এবং সমাজের প্রতি অবদানের কথা স্মরণ করা হয়। শোকসভার মাধ্যমে প্রয়াত ফয়জুর রহমানের আদর্শ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান উপস্থিত বক্তারা।

Releated Posts

বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ ও টেট উত্তীর্ণদের আন্দোলনে লাঠিচার্জের প্রতিবাদে ধর্মনগরে ডিওয়াইএফআই-এর বিক্ষোভ

ধর্মনগর, ২৬ সেপ্টেম্বর: ভোটার তালিকা থেকে প্রায় ১৩ লক্ষ বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ এবং এই ঘটনায়…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

গরুর ঘাস কাটা নিয়ে বিবাদ, ধারালো অস্ত্রের হামলায় একই পরিবারের একাধিক ব্যক্তি আহত

বিশালগড়, ২৬ সেপ্টেম্বর: গরুর জন্য ঘাস কাটাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিবাদের জেরে হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

আমবাসা নাকা চেকপোস্টে পুলিশের সাফল্য, গাড়ি থেকে ৩৪০ বোতল এসকফ সিরাপ উদ্ধার

আমবাসা, ২৬ সেপ্টেম্বর: আমবাসা নাকা চেকপোস্টে তল্লাশি চালিয়ে একটি হুন্ডাই গাড়ি থেকে প্রায় ৩৪০ বোতল এসকফ সিরাপ উদ্ধার…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

ডিওয়াইএফআই অরবিন্দনগর অঞ্চল কমিটির উদ্যোগে রক্তদান শিবির

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: গণতান্ত্রিক যুব ফেডারেশন অফ ইন্ডিয়া (ডিওয়াইএফআই)-এর অরবিন্দনগর অঞ্চল কমিটির উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন…

ByByTaniya Chakraborty Sep 26, 2026
Scroll to Top