News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাইপাস সড়কের কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন মেয়র, সাত দিনের মধ্যে অস্থায়ী সংস্কারের নির্দেশ
Image

বাইপাস সড়কের কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন মেয়র, সাত দিনের মধ্যে অস্থায়ী সংস্কারের নির্দেশ

আগরতলা, ১৮ জুন : আগরতলা বর্ডার গোলচক্কর থেকে জয়পুর পর্যন্ত  সড়কের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করতে বৃহস্পতিবার এলাকাটি পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তাঁর সঙ্গে ছিলেন পুর কমিশনার সাজু ওয়াহেদ, রাজ্য সরকারের সংশ্লিষ্ট আধিকারিক এবং দায়িত্বপ্রাপ্ত নির্মাণ সংস্থার প্রতিনিধিরা।

জানা গেছে, বামুটিয়া থেকে সাবরুম পর্যন্ত চলমান বাইপাস প্রকল্পের কাজের একটি অংশ ধীরগতিতে এগোনোর ফলে বর্ডার এলাকা থেকে জয়পুর পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এর ফলে প্রতিদিন সাধারণ মানুষের যাতায়াতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

পরিদর্শনকালে মেয়র দীপক মজুমদার সংশ্লিষ্ট সংস্থাগুলিকে দ্রুত কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। তিনি স্পষ্ট করে জানান, যে সংস্থাই কাজের দায়িত্বে থাকুক না কেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে। রাজ্য সরকার সময়মতো প্রকল্প বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং নির্ধারিত সময়সীমা মেনে কাজ সম্পন্ন না হলে সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র জানান, আগামী সাত দিনের মধ্যে জনসাধারণের চলাচলের সুবিধার্থে ক্ষতিগ্রস্ত অংশগুলিতে অস্থায়ী সংস্কারের কাজ শুরু করা হবে। পাশাপাশি বর্ষার সময় যাতে জল জমে সাধারণ মানুষের দুর্ভোগ না বাড়ে, সেজন্য প্রয়োজনীয় স্থানে অস্থায়ী কাঁচা নিকাশি নালা তৈরির উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, চলমান প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করার পাশাপাশি সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতের সমস্যা দূর করাও প্রশাসনের অন্যতম অগ্রাধিকার। এ কারণে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে সমন্বয় রেখে দ্রুত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, প্রশাসনের এই উদ্যোগের ফলে দীর্ঘদিনের ভোগান্তির কিছুটা হলেও অবসান ঘটবে।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top