News Flash

Image

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত চালক

কৈলাসহর, ১৭ জুন : আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক চালক। ওই ঘটনায় ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার লক্ষীপুর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গেছে, বুধবার সকালে কুটন মালাকার রাস্তার পাশে নিজের টুকটুক পরিষ্কার করছিলেন। সেই সময় টিলাবাজারের দিক থেকে আসা একটি দ্রুতগতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তার টুকটুক এবং তাকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় টুকটুকটি রাস্তার পাশের ড্রেনে ছিটকে পড়ে যায় এবং কুটন মালাকার গুরুতরভাবে আহত হন।দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত টুকটুক চালককে উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে পাঠান। সেখানে তার চিকিৎসা চলছে বলে জানা গেছে।

এদিকে দুর্ঘটনার পর ঘাতক গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে ক্ষুব্ধ স্থানীয়রা তাকে আটক করে। পরে খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গাড়ির চালককে নিজেদের হেফাজতে নেয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় ঘাতক গাড়ির চালকও আহত হয়েছেন। তাকেও চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে কৈলাসহর থানার পুলিশ একটি মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, অতিরিক্ত গতি এবং অসাবধানতাবশত গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা ওই সড়কে বেপরোয়া গতিতে যানবাহন চলাচল রোধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।

Releated Posts

জাতীয় খাদ্য সুরক্ষা আইনে কেন্দ্রীয় বরাদ্দ ব্যবহারে উত্তর-পূর্বে শীর্ষে ত্রিপুরা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: জাতীয় খাদ্য সুরক্ষা আইন-এর আওতায় ন্যায্যমূল্যের দোকানের ডিলারদের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top