News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সরকারি সুবিধা থেকে বঞ্চিত ৮০ বছরের বৃদ্ধা, পাশে দাঁড়াল রাজ্য মহিলা কমিশন
Image

সরকারি সুবিধা থেকে বঞ্চিত ৮০ বছরের বৃদ্ধা, পাশে দাঁড়াল রাজ্য মহিলা কমিশন

আগরতলা, ১৫ জুন : গোলাঘাটি বিধানসভার অন্তর্গত জম্পুইজলা আরডি ব্লকের লুনতাইছড়া এলাকার ৮০ বছর বয়সী অসহায় বৃদ্ধা রোশনারা বেগমের দুর্দশার খবর সামনে আসতেই তাঁর পাশে দাঁড়িয়েছে রাজ্য মহিলা কমিশন। দীর্ঘদিন ধরে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত এই বৃদ্ধার বাড়িতে সোমবার সরেজমিনে পরিদর্শনে যান রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্না দেববর্মা-সহ কমিশনের একটি প্রতিনিধি দল।

জানা গেছে, ২০০০ সাল থেকে লুনতাইছড়া এলাকায় আগরতলা-সাবরুম জাতীয় সড়কের ধারে সরকারি খাস জমিতে একটি জরাজীর্ণ ঘরে বসবাস করে আসছেন রোশনারা বেগম। বহু বছর আগে তাঁর স্বামীর মৃত্যু হয়েছে। বর্তমানে এক ছেলে ও এক মেয়েকে নিয়ে চরম দারিদ্র্যের মধ্যে জীবনযাপন করছেন তিনি। তাঁর ছেলে মানুষের বাড়িতে কাজ করে কোনোরকমে সংসার চালালেও পরিবারটি আজ পর্যন্ত বিদ্যুৎ, সামাজিক ভাতা, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, শৌচালয়সহ বিভিন্ন সরকারি সুবিধা থেকে বঞ্চিত।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রশাসন ও জনপ্রতিনিধিদের নজরের বাইরে থেকে গেছে এই পরিবারটি। বারবার আবেদন জানিয়েও কোনো সুরাহা মেলেনি। জানা যায়, ২০২৩ সালে রোশনারা বেগম বৃদ্ধা ভাতার জন্য সিপাহিজলা জেলার জেলা শাসকের কাছে আবেদন করেছিলেন। কিন্তু এত বছর পেরিয়ে গেলেও তিনি এখনও ভাতার সুবিধা পাননি।

সোমবার মহিলা কমিশনের প্রতিনিধি দল রোশনারা বেগমের বাড়িতে পৌঁছে তাঁর বসবাসের অবস্থা দেখে বিস্মিত হন। ঘরের চাল ফুটো হয়ে বৃষ্টির জল ঘরের ভেতরে পড়ছে, নেই বিদ্যুৎ সংযোগ, নেই ন্যূনতম নাগরিক সুবিধা। সব মিলিয়ে অত্যন্ত মানবেতর অবস্থায় দিন কাটছে পরিবারটির।

এদিন চেয়ারপারসন ঝর্না দেববর্মা পরিবারটির সমস্ত বিষয় খতিয়ে দেখে দ্রুত সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করার আশ্বাস দেন। পাশাপাশি বৃদ্ধা ভাতা চালুর দাবিতে মহিলা কমিশনের পক্ষ থেকে সিপাহিজলা জেলার জেলা শাসকের কাছে একটি চিঠিও পাঠানো হয়েছে বলে জানা গেছে।

মহিলা কমিশনের এই উদ্যোগে পরিবারটির মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। এখন দেখার বিষয়, প্রশাসন কত দ্রুত পদক্ষেপ নিয়ে দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাতে সক্ষম হয়।

Releated Posts

খুমুলুঙ হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া অটো উদ্ধার, বিশ্রামগঞ্জে জঙ্গলে ফেলে পালাল চোরেরা

আগরতলা, ২ আগস্ট: খুমুলুঙের খেরেংবার হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ।…

ByByReshmi Debnath Aug 2, 2026

৩০ লক্ষ টাকার বাজেটে কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের ৫৯তম দুর্গাপূজা, ‘কাচের মায়াজাল’ থিমে চমক

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার অন্যতম ঐতিহ্যবাহী কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন এ বছর ৩০ লক্ষ টাকার বাজেটে তাদের ৫৯তম…

ByByReshmi Debnath Aug 2, 2026

বিশ্রামগঞ্জ থানার অদূরে বাড়ির বারান্দা থেকে অটোরিকশা চুরি, বিপাকে চালক

আগরতলা, ২ আগস্ট: বিশ্রামগঞ্জ থানা থেকে কয়েক হাত দূরত্বে অবস্থিত একটি বাড়ির বারান্দা থেকে একটি সিএনজি অটোরিকশা চুরির…

ByByReshmi Debnath Aug 2, 2026

দশমীঘাটে শ্রীশ্রী মা স্নেহময়ী আশ্রম ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যশিবির, উপস্থিত জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট : সমাজের সর্বস্তরের মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রবিবার আগরতলার…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top