News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আদরের ছেলের আক্রমণে রক্তাক্ত বৃদ্ধা মা, প্রাণ বাঁচাতে থানায় অভিযোগ
Image

আদরের ছেলের আক্রমণে রক্তাক্ত বৃদ্ধা মা, প্রাণ বাঁচাতে থানায় অভিযোগ

আমতলী, ১৪ জুন: যে সন্তানকে বুকের মধ্যে আগলে রেখে বড় করেছেন, জীবনের শেষ বেলায় সেই সন্তানের হাতেই নির্যাতনের শিকার হতে হলো ৭০ বছর বয়সী এক বৃদ্ধা মাকে। এমনই হৃদয়বিদারক ঘটনার অভিযোগ উঠেছে আমতলী থানাধীন সেকেরকোট নেতাজী সুভাষ কলোনি সাব-সেন্টার সংলগ্ন এলাকায়।

অভিযোগকারী বৃদ্ধা রানুবালা সরকার জানান, প্রায় আট বছর আগে তাঁর স্বামী বিশ্বনাথ সরকার মারা যান। স্বামীর মৃত্যুর পর দুই ছেলে, মেয়ে ও নাতি-নাতনিদের নিয়ে শান্তিপূর্ণভাবে জীবন কাটানোর স্বপ্ন দেখেছিলেন তিনি। তাঁর দুই ছেলের মধ্যে বড় ছেলে সরকারি চাকরিজীবী এবং ছোট ছেলে বাচ্চু সরকার পেশায় অটোচালক।
বৃদ্ধার অভিযোগ, দীর্ঘদিন ধরে ছোট ছেলে বাচ্চু সরকার তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছে। শুধু তাই নয়, তাঁকে নিয়মিত খাবার না দিয়ে উল্টো প্রতি মাসে তাঁর কাছ থেকে দুই হাজার টাকা করে নিয়ে যায়। শনিবারও একইভাবে ছেলের নির্যাতনের শিকার হন তিনি। অভিযোগ, ওই দিন বাচ্চু সরকার একটি চেয়ার দিয়ে তাঁর ওপর হামলা চালায়, যার ফলে তিনি আহত হন।

প্রাণনাশের আশঙ্কায় বৃদ্ধা রানুবালা সরকার আমতলী থানায় গিয়ে ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগ দায়েরের পরও পুলিশ এখনও ঘটনাস্থলে যায়নি এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি বলে দাবি তাঁর।

রবিবার সকালে চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার পথে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কান্নাজড়িত কণ্ঠে রানুবালা সরকার বলেন, “আমি বাঁচতে চাই, তোমরা আমাকে বাঁচাও।” তাঁর এই আর্তনাদ উপস্থিত সকলকে আবেগাপ্লুত করে তোলে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা রাজ্য মহিলা কমিশন ও পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এখন দেখার বিষয়, অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রশাসন এবং মহিলা কমিশন কী পদক্ষেপ গ্রহণ করে এবং নির্যাতিত বৃদ্ধা মা ন্যায়বিচার পান কি না।

Releated Posts

টিসিপিসিআর-এর উদ্যোগে প্রথম শিশু অধিকার ও সুরক্ষা কনক্লেভ অনুষ্ঠিত

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশন (টিসিপিসিআর)-এর উদ্যোগে আজ মেলারমাঠে কমিশনের কার্যালয়ে প্রথম শিশু অধিকার ও…

ByByReshmi Debnath Sep 16, 2026

মোদির জন্মদিনের কর্মসূচিতে সরকারি সম্পদ ব্যবহারে আপত্তি জিতেন্দ্রর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং তাঁর ২৫ বছরের জনজীবন উপলক্ষে ত্রিপুরায় আগামী ১৭ সেপ্টেম্বর থেকে…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

পানিসাগরে ৪০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, ট্রাক চালক আটক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৬ সেপ্টেম্বর: উত্তর ত্রিপুরার পানিসাগরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পানিসাগর থানার…

ByByReshmi Debnath Sep 16, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top