News Flash

  • Home
  • ত্রিপুরা
  • (Updated) কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু, ঊনকোটি জেলা হাসপাতালে ময়নাতদন্ত
Image

(Updated) কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু, ঊনকোটি জেলা হাসপাতালে ময়নাতদন্ত

কৈলাসহর, ১৩ জুন: ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরের ইরানি থানার অন্তর্গত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকায় বিএসএফের গুলীতে এক বাংলাদেশি যুবকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সীমান্ত সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ইরানি থানার পুলিশ সূত্রে জানা গেছে মৃত যুবকের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম মুজিবুর রহমান মুজিব (২৬)। তিনি বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার অন্তর্গত শরীফপুর ইউনিয়নের দত্তগ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম অজুব আলী।

প্রাথমিক তদন্তে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় কয়েকজন বাংলাদেশি নাগরিক সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। অভিযোগ, তারা চোরাচালানের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় জড়ো হয়েছিল। ওই সময় টহলরত বিএসএফ জওয়ানরা তাদের বাঁধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর বিএসএফ গুলী চালালে মুজিবুর রহমান ঘটনাস্থলেই নিহত হন। তাঁর সঙ্গে থাকা আরও কয়েকজন বাংলাদেশি সীমান্ত পেরিয়ে বাংলাদেশের দিকে ফিরে যান। স্থানীয় সূত্রের দাবি, অন্তত তিনজন আহত হয়েছেন, যদিও এ বিষয়ে এখনও কোনও সরকারি নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ঘটনার পর নিরাপত্তা বাহিনী সীমান্ত এলাকা থেকে চোরাচালানের কাজে ব্যবহারের উদ্দেশ্যে মজুত রাখা বিপুল পরিমাণ বিড়ি উদ্ধার করেছে বলে জানা গেছে। রাত সাড়ে ৯টা নাগাদ নিহতের মরদেহ উদ্ধার করে কৈলাসহরের ভগবাননগরস্থিত ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসা হয়।

শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঊনকোটি জেলা হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডা. রোহন পাল জানান, বিএসএফ ও ইরানি থানার পুলিশ যৌথভাবে মরদেহটি হাসপাতালে নিয়ে আসে। তিনি বলেন, ঘটনাটি বিকেলের দিকে ঘটলেও রাতের বেলায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়নি। ফলে শনিবার ফরেনসিক বিশেষজ্ঞ ডা. সুরঞ্জন দাসের নেতৃত্বে চিকিৎসক দল ময়নাতদন্তের কাজ সম্পন্ন করছে।

হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষ হলে বিএসএফ ও বিজিবির মধ্যে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে মরদেহ বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিএসএফ, স্থানীয় পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। মৃত যুবক মুজিবের বুকে গুলী লেগেছে বলে জেলা হাসপাতাল সূত্রে জানা যায়।

Releated Posts

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে সরব প্রতিমা ভৌমিক, এক বছরের মধ্যে সংস্কারের আশ্বাস এনএইচডিআইসিএল -এর

আগরতলা, ২৮ জুলাই: রাজ্যের বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা নিয়ে যখন জনমনে উদ্বেগ বাড়ছে। আজ তিনি জাতীয় সড়ক…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

রাস্তা সংস্কারের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ তিন গ্রামের বাসিন্দারা

আগরতলা, ২৮ জুলাই: দীর্ঘদিন ধরে পাকা রাস্তার দাবিতে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহার কাছে আবেদন জানিয়েছেন সিপাহিজলা জেলার…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

কয়েক যুগ ধরে বেহাল রাস্তা ও বেইলি ব্রিজ, দুর্ভোগে এলাকাবাসী; দ্রুত সংস্কারের দাবি

আগরতলা, ২৮ জুলাই: মোহনপুর মহকুমার বামুটিয়া ব্লকের পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নোয়াগাঁও থেকে তালতলা…

ByByReshmi Debnath Jul 28, 2026

উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাংসদ রাজীব ভট্টাচার্যের

আগরতলা, ২৮ জুলাই: ভারতের উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান সি. পি. রাধাকৃষ্ণনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার রাজ্যসভার সাংসদ…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top