News Flash

  • Home
  • প্রধান খবর
  • পাকিস্তানে ‘সিন্ধু নদের জল যাবে না’ মন্তব্যে রাজনাথকে ঘিরে বিরোধীদের প্রশ্ন
Image

পাকিস্তানে ‘সিন্ধু নদের জল যাবে না’ মন্তব্যে রাজনাথকে ঘিরে বিরোধীদের প্রশ্ন

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর পাকিস্তানকে উদ্দেশ্য করে করা ‘সিন্ধু নদের জল সন্ত্রাসের মদতদাতাদের কাছে পৌঁছতে দেওয়া হবে না’ মন্তব্যকে কেন্দ্র করে শনিবার কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলল বিরোধীরা।

তাদের দাবি, কেন্দ্র সরকার গত বছর সিন্ধু জল চুক্তি (আইডব্লিউটি) স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু চুক্তিটি সম্পূর্ণ বাতিল করা হয়নি। তাই প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য বাস্তব পরিস্থিতির সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, তা নিয়ে প্রশ্ন উঠছে।

তেলঙ্গানা বিজেপির আয়োজিত এক ‘বুদ্ধিজীবী সম্মেলনে’ হায়দরাবাদে বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ সিংহ বলেন, “আমরা সতর্ক করেছিলাম, পাকিস্তান যদি ভারতে সন্ত্রাসী হামলা চালায়, তাহলে তাদের খাদ্য ও জলের সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। পাহেলগাঁও সন্ত্রাসী হামলার পর সিন্ধু জল চুক্তি স্থগিত রেখে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি যে যাদের চোখের জল শুকিয়ে গেছে, তারা আমাদের কাছ থেকে জল পাওয়ার আশা করবেন না। মানবতার শত্রু ও সন্ত্রাসের মদতদাতাদের কাছে সিন্ধুর জল পৌঁছতে দেওয়া হবে না।”

এই মন্তব্যের প্রতিক্রিয়ায় সমাজবাদী পার্টির সাংসদ রাজীব রাই বলেন, “আমাদের বলা হয়েছিল জল পুরোপুরি বন্ধ করা হয়নি, শুধু চুক্তি স্থগিত রাখা হয়েছে। এই সরকার এক কথা বলে, আরেক কাজ করে। তাহলে তাদের কথায় কীভাবে বিশ্বাস করা যায়?”

একই সুরে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার মুখপাত্র মনোজ পান্ডে বলেন, “এরা শুধু স্লোগান দেয়। অপারেশন সিঁদুরের সময়ও পাকিস্তানে জল বন্ধ করার দাবি করা হয়েছিল। কিন্তু এগুলো সবই দেখানোর জন্য। বাস্তবে পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্ক খুবই ভালো।”

অন্যদিকে বিজেপির জাতীয় মুখপাত্র আর. পি. সিং প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যের সমর্থন করেন। তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই ঘোষণা করেছেন যে সিন্ধু নদের এক ফোঁটা জলও পাকিস্তানে যেতে দেওয়া হবে না। সেই লক্ষ্যে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। প্রতিরক্ষামন্ত্রীও একই অবস্থানের কথা বলেছেন।”

তিনি আরও বলেন, “ভারতের জল কেন পাকিস্তানে যাবে? বিষয়টি একেবারেই স্পষ্ট।”

হায়দরাবাদের ওই অনুষ্ঠানে রাজনাথ সিংহ আরও দাবি করেন, ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে ভারত বিশ্বকে দেখিয়ে দিয়েছে, যারা শান্তি ও সম্প্রীতির ভাষা বোঝে না, তাদের কীভাবে জবাব দিতে হয়।

তাঁর এই মন্তব্য প্রধানমন্ত্রী মোদির আগের সেই বহুল আলোচিত বক্তব্যেরই পুনরাবৃত্তি, যেখানে তিনি বলেছিলেন, “রক্ত আর জল একসঙ্গে প্রবাহিত হতে পারে না।”

এদিকে গত সপ্তাহে ভারত সরকার পুনরায় জানিয়েছে, পাকিস্তান সীমান্তপারের সন্ত্রাসবাদ সম্পূর্ণভাবে বন্ধ না করা পর্যন্ত সিন্ধু জল চুক্তি স্থগিতই থাকবে।

পাকিস্তান সম্প্রতি অভিযোগ করেছিল যে ভারত চেনাব-বিয়াস লিঙ্ক টানেল প্রকল্প এবং সালাল বাঁধের জলাধার থেকে পলি অপসারণের পরিকল্পনার মাধ্যমে ‘জলকে অস্ত্র হিসেবে ব্যবহার’ করতে চাইছে। এরই প্রেক্ষিতে ভারতের বিদেশ মন্ত্রক তাদের অবস্থান পুনর্ব্যক্ত করে।

_____

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top