News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মেডিকেল কলেজে যুবতীর মৃত্যুর ঘটনায় ডিজিপি কার্যালয়ের সামনে বাম যুব-ছাত্র সংগঠনগুলির বিক্ষোভ
Image

মেডিকেল কলেজে যুবতীর মৃত্যুর ঘটনায় ডিজিপি কার্যালয়ের সামনে বাম যুব-ছাত্র সংগঠনগুলির বিক্ষোভ

আগরতলা, ১৩ জুন: রানীরখামার মেডিকেল কলেজে এক যুবতীর মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে আগরতলায় পুলিশ মহা-নির্দেশক (ডিজিপি) কার্যালয়ের সামনে ধর্না ও বিক্ষোভ কর্মসূচি পালন করে বামপন্থী যুব ও ছাত্র সংগঠনগুলি। কর্মসূচিতে অংশ নেয় এসএফআই, টিএসইউ, ডিওয়াইএফআই এবং টিওয়াইএফআই-এর নেতা-কর্মীরা।

বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে যুব নেতা নবারুণ দেব অভিযোগ করেন, রানীরখামার মেডিকেল কলেজে যুবতীর মৃত্যুর ঘটনায় ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশের আগেই আমতলী মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) ঘটনাটিকে আত্মহত্যা বলে অভিহিত করেছেন। তাঁর দাবি, এর মাধ্যমে ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, রাজ্যে নেশা কারবারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয়েছে। এর ফলে রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে এবং খুন, ধর্ষণসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে বলে দাবি করেন তিনি।

বক্তব্যে নবারুণ দেব আনন্দনগর স্কুলের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণে পুলিশের গাফিলতির অভিযোগও তোলেন।

বিক্ষোভকারীরা রানীরখামার মেডিকেল কলেজের যুবতীর মৃত্যুসহ উত্থাপিত বিভিন্ন ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানান। পাশাপাশি দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি তোলেন তারা।

কর্মসূচি চলাকালীন বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানান।

Releated Posts

গোমতী জেলায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, ব্রাউন সুগারসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৮ জুলাই: মাদকবিরোধী অভিযানে ফের উল্লেখযোগ্য সাফল্য পেল গোমতী জেলা পুলিশ। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByReshmi Debnath Jul 28, 2026

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে সরব প্রতিমা ভৌমিক, এক বছরের মধ্যে সংস্কারের আশ্বাস এনএইচডিআইসিএল -এর

আগরতলা, ২৮ জুলাই: রাজ্যের বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা নিয়ে যখন জনমনে উদ্বেগ বাড়ছে। আজ তিনি জাতীয় সড়ক…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

রাস্তা সংস্কারের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ তিন গ্রামের বাসিন্দারা

আগরতলা, ২৮ জুলাই: দীর্ঘদিন ধরে পাকা রাস্তার দাবিতে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহার কাছে আবেদন জানিয়েছেন সিপাহিজলা জেলার…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

কয়েক যুগ ধরে বেহাল রাস্তা ও বেইলি ব্রিজ, দুর্ভোগে এলাকাবাসী; দ্রুত সংস্কারের দাবি

আগরতলা, ২৮ জুলাই: মোহনপুর মহকুমার বামুটিয়া ব্লকের পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নোয়াগাঁও থেকে তালতলা…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top