News Flash

  • Home
  • প্রধান খবর
  • আর্মেনিয়ার নির্বাচনে জয়ের জন্য পাশিনিয়ানকে অভিনন্দন মোদির, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার আশাবাদ
Image

আর্মেনিয়ার নির্বাচনে জয়ের জন্য পাশিনিয়ানকে অভিনন্দন মোদির, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার আশাবাদ

নয়াদিল্লি, ৮ জুন (আইএএনএস): আর্মেনিয়ার সংসদীয় নির্বাচনে জয়লাভ করায় সে দেশের প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান-কে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে ভারত-আর্মেনিয়া সম্পর্ককে আরও শক্তিশালী ও গভীর করার লক্ষ্যে একসঙ্গে কাজ করার আশাবাদও ব্যক্ত করেছেন তিনি।

সোমবার ‘এক্স’-এ এক পোস্টে প্রধানমন্ত্রী মোদি লেখেন, “সংসদীয় নির্বাচনে সিভিল কনট্র্যাক্ট পার্টির দুর্দান্ত জয়ের জন্য নিকোল পাশিনিয়ানকে অভিনন্দন। এই নতুন জনাদেশ তাঁর নেতৃত্ব ও দৃষ্টিভঙ্গির প্রতি আর্মেনিয়ার জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। ভারত ও আর্মেনিয়ার ঐতিহাসিক বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ককে আরও গভীর করতে তাঁর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রয়েছি।”

রবিবার অনুষ্ঠিত আর্মেনিয়ার সংসদীয় নির্বাচনে পাশিনিয়ানের নেতৃত্বাধীন সিভিল কনট্র্যাক্ট পার্টি জয়লাভ করে। প্রাথমিক নির্বাচনী ফল অনুযায়ী, শাসক দল প্রায় ৪৯.৮৩ শতাংশ ভোট পেয়েছে। অন্যদিকে, স্ট্রং আর্মেনিয়া জোট পেয়েছে ২৩.২৮ শতাংশ, ‘আর্মেনিয়া’ জোট ৯.৯৩ শতাংশ এবং প্রসপারাস আর্মেনিয়া পার্টি ৩.৯৯ শতাংশ ভোট অর্জন করেছে।

গত মাসে আর্মেনিয়ার সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের প্রধান লেফটেন্যান্ট জেনারেল এডভার্ড আসরিয়ান সরকারি সফরে ভারতে আসেন। সফরকালে তিনি ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী-র সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বর্তমান ভূ-কৌশলগত পরিস্থিতি, প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি, সামরিক যোগাযোগ সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রগুলিতে সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

এছাড়াও তিনি প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং, বায়ুসেনা প্রধান এ পি সিং এবং চিফ অব ডিফেন্স স্টাফ অনিল চৌহান-এর সঙ্গেও বৈঠক করেন। প্রতিরক্ষা সরঞ্জাম উন্নয়ন, যৌথ উদ্যোগ এবং সামরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে সেখানে আলোচনা হয়।

চলতি বছরের ফেব্রুয়ারিতে পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি পাওয়ার সময় ইরানে আটকে পড়া ভারতীয় নাগরিকদের উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় আর্মেনিয়া। এপ্রিল মাসে বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর জানান, আর্মেনিয়ার মাধ্যমে ইরান থেকে ৩১২ জন ভারতীয় মৎস্যজীবীকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

পরে আরও ৩৪৫ জন ভারতীয় মৎস্যজীবী আর্মেনিয়ার মাধ্যমে উদ্ধার হয়ে চেন্নাইয়ে পৌঁছন। ভারতের বিদেশ মন্ত্রক জানায়, সংঘাতপূর্ণ অঞ্চলে ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবেই এই উদ্ধার অভিযান চালানো হয়েছিল।

বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর আর্মেনিয়া সরকারের পাশাপাশি সে দেশের বিদেশমন্ত্রী আরারাত মিরজোয়ান-কেও ধন্যবাদ জানান, ভারতীয় নাগরিকদের নিরাপদে দেশে ফেরাতে সহায়তা করার জন্য।

Releated Posts

প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল; সরিয়ে দেওয়া হল প্রিয়াঙ্কা ও অখিলেশকে

নয়াদিল্লি, ২১ জুলাই(আইএএনএস) : নিট প্রশ্নফাঁস ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার…

ByBySandeep Biswas Jul 21, 2026

রাহুলের ‘অবস্থান বদল’-এর অভিযোগে সরব জিতেন্দ্র সিং, সংসদে নিট-সহ সব ইস্যুতে আলোচনায় প্রস্তুত সরকার

নয়াদিল্লি, ২১ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় মন্ত্রী ড. জিতেন্দ্র সিং মঙ্গলবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Jul 21, 2026

প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ধর্নায় বিরোধী সাংসদরা, ছাত্র দমনের অভিযোগে মোদীর পদত্যাগের দাবি

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ২১ জুলাই : ছাত্রদের প্রতিবাদ কর্মসূচিতে দিল্লি পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Jul 21, 2026

নতুন ফৌজদারি আইন দ্রুত, প্রযুক্তিনির্ভর ও স্বচ্ছ বিচার নিশ্চিত করছে: স্বরাষ্ট্র মন্ত্রক

নয়াদিল্লি, ২১ জুলাই (আইএএনএস): দেশের ফৌজদারি বিচারব্যবস্থাকে আধুনিক, দ্রুত, সহজ ও আরও স্বচ্ছ করে তুলতেই পুরনো ঔপনিবেশিক আইনগুলির…

ByByNews Desk Jul 21, 2026
Scroll to Top