News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জাতীয় ই-গভর্ন্যান্স পুরস্কার ২০২৬-এ রৌপ্য সম্মান অর্জন করল বিজয়নগর গ্রাম পঞ্চায়েত: কৃষি মন্ত্রী
Image

জাতীয় ই-গভর্ন্যান্স পুরস্কার ২০২৬-এ রৌপ্য সম্মান অর্জন করল বিজয়নগর গ্রাম পঞ্চায়েত: কৃষি মন্ত্রী

আগরতলা, ৪ জুন:  ত্রিপুরার জন্য আরও একটি গর্বের মুহূর্ত এনে দিল পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর আর.ডি. ব্লকের অন্তর্গত বিজয়নগর গ্রাম পঞ্চায়েত। ভারতের প্রশাসনিক সংস্কার ও জনঅভিযোগ দপ্তর কর্তৃক প্রদত্ত জাতীয় ই-গভর্ন্যান্স পুরস্কার ২০২৬-এ বিজয়নগর গ্রাম পঞ্চায়েত রৌপ্য পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে।

রাজ্যের বিদ্যুৎ, কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতন লাল নাথ বলেন এটি সমগ্র ত্রিপুরাবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয়। প্রযুক্তিনির্ভর জনসেবা, তৃণমূল স্তরে উদ্ভাবনী উদ্যোগ এবং সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা সহজলভ্য করে তোলার ক্ষেত্রে বিজয়নগর গ্রাম পঞ্চায়েতের এই জাতীয় স্বীকৃতি রাজ্যের জন্য এক অসাধারণ অর্জন।

মন্ত্রী আরও বলেন এই সাফল্য প্রমাণ করে যে আমাদের পঞ্চায়েত প্রতিষ্ঠানগুলি শুধু উন্নয়নের অংশীদার নয়, বরং ডিজিটাল সুশাসন ও জনমুখী প্রশাসনের ক্ষেত্রে দেশের সামনে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে।

তিনি বিজয়নগর গ্রাম পঞ্চায়েতের সকল জনপ্রতিনিধি, আধিকারিক, কর্মী এবং সাধারণ নাগরিকদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তাঁর কথায়, তাদের নিষ্ঠা, কঠোর পরিশ্রম এবং উদ্ভাবনী চিন্তাধারার ফলেই এই সম্মান অর্জিত হয়েছে।”

মন্ত্রী বলেন প্রতি বছর সমগ্র দেশ থেকে মাত্র দুটি পঞ্চায়েতকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। এ বছর মহারাষ্ট্রের সাংলি জেলা প্রথম স্থান অধিকার করেছে এবং মোহনপুর আর.ডি. ব্লকের বিজয়নগর গ্রাম পঞ্চায়েত দ্বিতীয় স্থান অর্জন করেছে।

তিনি এই সাফল্যের জন্য বিজয়নগর গ্রাম পঞ্চায়েতের সমগ্র দল, মোহনপুর ব্লকের আধিকারিকবৃন্দ, কর্মী ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

মন্ত্রী জানান, দক্ষ পরিষেবা প্রদান, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক শিক্ষামূলক উদ্যোগ, ‘গ্রাম বার্তা’ অ্যাপের উন্নয়ন, বিজয়নগরে প্রথমবারের মতো মহিলাদের মধ্যে ডিজিটাল সাক্ষরতার প্রসার এবং রাজ্যের একমাত্র পঞ্চায়েত হিসেবে শতভাগ পুরনো নথি ও তথ্য ডিজিটাল সংরক্ষণের মতো উল্লেখযোগ্য কর্মকাণ্ডের জন্যই বিজয়নগর এই সম্মান অর্জন করেছে।

Releated Posts

বুধবার খার্চি উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: আগামীকাল থেকে পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গণে শুরু হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি…

ByByReshmi Debnath Jul 22, 2026

ডিজিপির মৃত্যুকে ঘিরে শাসককে প্রশ্নবাণে বিদ্ধ করলেন বিরোধী দলনেতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরের মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি জানালেন বিরোধী…

ByByReshmi Debnath Jul 21, 2026

বিনা পারিশ্রমিকে ধান লোডিংয়ের অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন বিশালগড় খাদ্য গুদামের শ্রমিকরা

বিশালগড়, ২১ জুলাই : বিনা পারিশ্রমিকে শ্রমিকদের দিয়ে কৃষকদের কাছ থেকে ক্রয় করা ধান ট্রাকে লোডিং করানোর অভিযোগ…

ByByTaniya Chakraborty Jul 21, 2026

ধর্মনগরে যুবক অপহরণ ও মারধরের অভিযোগ, গ্রেফতার ৩

আগরতলা, ২১ জুলাই : উত্তর ত্রিপুরার ধর্মনগরে এক যুবককে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 21, 2026
Scroll to Top