News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বুধবার খার্চি উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী
Image

বুধবার খার্চি উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: আগামীকাল থেকে পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গণে শুরু হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি উৎসব। সে উপলক্ষ্যে আজ বিকালে ঐতিহ্য, রীতিনীতি ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে চতুর্দশ দেবতার পবিত্র স্নানযাত্রা অনুষ্ঠিত হয়। চতুর্দশ দেবতার প্রধান পুরোহিত দুর্গা মাণিক্য দেববর্মা এবং অন্যান্য পূজারীদের উপস্থিতিতে ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন হয়। হাওড়া নদীর স্নানঘাটে প্রতিবছরের ন্যায় এবছরও পূজার সমস্ত রকম আচার অনুষ্ঠান মেনে স্নানযাত্রা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খার্চি উৎসব কমিটির চেয়ারম্যান বিধায়ক রতন চক্রবর্তী, পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ঝর্ণা রাণী দাস, বিশিষ্ট সমাজসেবী রাজেশ ভৌমিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এলাকাবাসীও উৎসাহের সাথে এই স্নানযাত্রায় অংশ নেন। উল্লেখ্য, আগামীকাল সকালে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা ৭ দিনব্যাপী খার্চি উৎসব ও প্রদর্শনীর উদ্বোধন করবেন। উপস্থিত থাকবেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিধায়ক স্বপ্না দেববর্মা, পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ঝর্ণা রাণী দাস, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব কিরণ গিত্যে, পর্যটন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার, জিরানীয়া মহকুমার মহকুমা শাসক অনিমেষ ধর। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিধায়ক রতন চক্রবর্তী।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন: সাতচাঁদে মিছিল করে ১০১ আসনে সিপিআইএমের মনোনয়ন জমা

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে শুক্রবার সাতচাঁদ ব্লকে মিছিল করে মনোনয়নপত্র জমা দিল বামফ্রন্ট…

ByByReshmi Debnath Sep 4, 2026

লাইসেন্স ছাড়া তামাক বিক্রিতে কড়া নজর, উদয়পুরে পৌর পরিষদ ও মহকুমা প্রশাসনের অভিযান

আগরতলা, ৪ সেপ্টেম্বর:লাইসেন্স ছাড়া তামাকজাত সামগ্রী বিক্রির বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিল উদয়পুর পৌর পরিষদ ও মহকুমা প্রশাসন।…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

কমলপুরের লাম্বুতে বিষধর কিং কোবরার হানা, আতঙ্কিত এলাকাবাসী

কমলপুর, ৪ সেপ্টেম্বর:কমলপুরের লাম্বু এলাকায় হঠাৎই দেখা মিলল বিশাল আকৃতির বিষধর কিং কোবরার। জনবসতিপূর্ণ এলাকায় সাপটিকে দেখতে পেয়ে…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

পরিত্যক্ত জলাশয়গুলিকে উন্নয়নের আওতায় আনা হচ্ছে: মেয়র

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দুর্গা চৌমুহানি নিউ স্টার ক্লাবের পেছনে অবস্থিত জলাশয়ের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top