News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পরিত্যক্ত স্থান থেকে ২০ কেজি শুকনো গাঁজা উদ্ধার, তদন্তে যাত্রাপুর থানার পুলিশ
Image

পরিত্যক্ত স্থান থেকে ২০ কেজি শুকনো গাঁজা উদ্ধার, তদন্তে যাত্রাপুর থানার পুলিশ

যাত্রাপুর, ২ জুন: গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে উত্তর পাহাড়পুর পঞ্চায়েত এলাকার ঠাম্মামুড়া গ্রামে একটি পরিত্যক্ত স্থান থেকে প্রায় ২০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করেছে যাত্রাপুর থানার পুলিশ। উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, গত ১ জুন গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে যাত্রাপুর থানার ওসি পার্থ নাথ ভৌমিকের নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান চালায়। অভিযানে সাব-ইন্সপেক্টর অমরকিশোর দেববর্মা, সাব-ইন্সপেক্টর প্রসেনজিৎ দেবনাথসহ অন্যান্য পুলিশ ও টিএসআর জওয়ানরা অংশ নেন।

রাত প্রায় সাড়ে ১২টার সময় নির্দিষ্ট এলাকায় পৌঁছে তল্লাশি চালানোর পর জঙ্গলের ভেতরে কালো পলিথিনে মোড়ানো একটি বস্তা পড়ে থাকতে দেখা যায়। সন্দেহজনক বস্তাটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে ওজন করে দেখা যায়, সেখানে মোট ২০ কেজি শুকনো গাঁজা রয়েছে।

তবে উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ মাদকদ্রব্যের মালিক কে বা কারা, তা তাৎক্ষণিকভাবে জানতে পারেনি পুলিশ। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় খোঁজখবর নেওয়া হলেও এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য মেলেনি।

যাত্রাপুর থানার ওসি পার্থ নাথ ভৌমিক জানান, পরিত্যক্ত স্থানে বস্তাবন্দি অবস্থায় গাঁজা মজুত করে রাখা হয়েছিল। এর সঙ্গে জড়িত ব্যক্তি বা চক্রকে শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। খুব শীঘ্রই প্রকৃত তথ্য উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাদক পাচার চক্রের সঙ্গে এর কোনো যোগসূত্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।

Releated Posts

জনগণনা ২০২৭-এর প্রস্তুতি নিয়ে আগরতলা পুরনিগমে গুরুত্বপূর্ণ বৈঠক, নাগরিকদের সহযোগিতার আহ্বান মেয়রের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,  ১৭ জুলাই:আসন্ন ‘ভারতের জনগণনা ২০২৭’-এর প্রথম পর্যায়ের কার্যক্রমকে সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে শুক্রবার…

ByByReshmi Debnath Jul 18, 2026

খারচি পূজার প্রস্তুতি খতিয়ে দেখলেন জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা, ২২ জুলাই থেকে শুরু সাতদিনের ঐতিহ্যবাহী উৎসব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা , ১৭ জুলাই: রাজ্যের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব খারচি পূজা ও মেলাকে ঘিরে…

ByByReshmi Debnath Jul 18, 2026

আইনের শাসন প্রতিষ্ঠা ও নেশামুক্ত ত্রিপুরার দাবিতে আগরতলায় ডিওয়াইএফআই-টিওয়াইএফ-এর মিছিল, ডিজিপির কাছে ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই: রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা, নেশামুক্ত ত্রিপুরা গঠন এবং বিভিন্ন জনস্বার্থমূলক দাবি আদায়ের দাবিতে…

ByByReshmi Debnath Jul 18, 2026

সোনামুড়ায় জামাতার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য, স্ত্রী-সহ তিনজনের বিরুদ্ধে খুনের অভিযোগ, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া , ১৭ জুলাই: সিপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার দুর্গাপুর এলাকায় এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Jul 18, 2026
Scroll to Top