News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পরকীয়া ও পণের দাবির অভিযোগে ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, বিচারের দাবিতে অসহায় গৃহবধূ
Image

পরকীয়া ও পণের দাবির অভিযোগে ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, বিচারের দাবিতে অসহায় গৃহবধূ

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২১ মে: বিশালগড়ের চন্দ্রনগর এলাকার এক পুরকৌশলীর বিরুদ্ধে স্ত্রী নির্যাতন, পণের দাবিতে চাপ সৃষ্টি এবং পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত রিপন খান, পিতা ফিরোজ খান, পেশায় একজন পুরকৌশলী। বর্তমানে স্ত্রী হাসনা ও তাঁর পরিবারের পক্ষ থেকে অভিযুক্তের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলা হয়েছে।
অভিযোগ, বিবাহিত জীবন চলাকালীন রিপন খান এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। ওই মহিলার নাম রিনা আক্তার বলে দাবি করেছে অভিযোগকারী পরিবার। এই সম্পর্কের জেরেই ধীরে ধীরে স্ত্রী হাসনার উপর মানসিক ও শারীরিক নির্যাতনের মাত্রা বাড়তে থাকে বলে অভিযোগ।

হাসনার পরিবারের দাবি, বিয়ের সময় মেয়ের পরিবার থেকে তিন ভরি স্বর্ণালঙ্কার, কাঠের আসবাবপত্র, নগদ দেড় লক্ষ টাকা সহ প্রয়োজনীয় গৃহস্থালির সামগ্রী দেওয়া হয়েছিল। এরপরও অভিযুক্ত রিপন খান আরও পাঁচ লক্ষ টাকা পণের দাবি করেন। ওই টাকা দিতে অক্ষমতা প্রকাশ করায় হাসনার উপর অত্যাচার শুরু হয় বলে অভিযোগ।
পরিবারের অভিযোগ, প্রায় তিন বছর আগে হাসনা ও তাঁর ছোট সন্তানকে মারধর করে বাপের বাড়ি বিশালগড়ের উত্তর রাউৎখলা এলাকায় পাঠিয়ে দেওয়া হয়। এরপর থেকে স্বামী আর কোনও খোঁজখবর নেননি। এমনকি শিশুর প্রয়োজনীয় নথিপত্রও নিজের কাছেই রেখে দেন বলে অভিযোগ। বর্তমানে কাগজপত্রের অভাবে প্রায় পাঁচ বছর বয়সী শিশুটিকে স্কুলে ভর্তি করানো সম্ভব হচ্ছে না বলে জানায় পরিবার।

ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং আদালতেও মামলা চলছে। একাধিকবার সালিশি সভা হলেও এখনো পর্যন্ত সমস্যার কোনও স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ হাসনার পরিবারের। বর্তমানে সন্তানের ভবিষ্যৎ ও ন্যায়বিচারের আশায় দিন গুনছেন হাসনা ও তাঁর পরিবারের সদস্যরা।

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top