News Flash

  • Home
  • প্রধান খবর
  • ছত্তীসগড়ের বস্তারে কেন্দ্রীয় জোনাল কাউন্সিলের ২৬তম বৈঠকে সভাপতিত্ব অমিত শাহর
Image

ছত্তীসগড়ের বস্তারে কেন্দ্রীয় জোনাল কাউন্সিলের ২৬তম বৈঠকে সভাপতিত্ব অমিত শাহর

রায়পুর/জগদলপুর, ১৯ মে (আইএএনএস): ছত্তীসগড়ের বস্তার অঞ্চলের জগদলপুরে মঙ্গলবার কেন্দ্রীয় জোনাল কাউন্সিলের ২৬তম বৈঠকে সভাপতিত্ব করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সরকারি সূত্রে জানা গিয়েছে, এই প্রথম বস্তারে কেন্দ্রীয় জোনাল কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হল।

উচ্চপর্যায়ের এই বৈঠকে উপস্থিত ছিলেন ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।

বৈঠকে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় জোরদার করে দ্রুত উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং আন্তঃরাজ্য সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা হয়।

পরিকাঠামো উন্নয়ন, সড়ক, রেল ও টেলিকম সংযোগ প্রকল্প এবং আদিবাসী জনগোষ্ঠীর কল্যাণমূলক পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে আদিবাসী অঞ্চলে স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির ওপর।

বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল নিরাপত্তা জোরদার করা এবং নকশালবাদের অবশিষ্ট প্রভাব সম্পূর্ণ নির্মূল করা। অপরাধ দমন, গোয়েন্দা তথ্য আদানপ্রদান এবং আঞ্চলিক শান্তি বজায় রাখতে রাজ্যগুলির মধ্যে সমন্বয় বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়।

এছাড়াও আন্তঃরাজ্য বিরোধ নিষ্পত্তি, বিদ্যুৎ সরবরাহ, জলসম্পদ ব্যবস্থাপনা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক নানা দিক নিয়েও আলোচনা হয়েছে।

মাওবাদী প্রভাবিত অঞ্চলে উন্নয়নমূলক উদ্যোগের পাশাপাশি নিরাপত্তা অবকাঠামো আরও শক্তিশালী করার কৌশলও পর্যালোচনা করেন শীর্ষ আধিকারিকরা।

মহিলাদের নিরাপত্তা, বিশেষ করে তাঁদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার কথাও উঠে আসে বৈঠকে।

রাজ্য সরকারের লক্ষ্য, বস্তারকে অতীতের সংঘাতের পরিচিতি থেকে বের করে পর্যটন, বিনিয়োগ, দ্রুত উন্নয়ন এবং সুশাসনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা।

এক সময়ের মাওবাদী প্রভাবিত অঞ্চলে এই বৈঠক আয়োজনকে প্রতীকী দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এটি সংঘাত থেকে উন্নয়নের পথে বস্তারের পরিবর্তনের বার্তা বহন করছে।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন, গোয়েন্দা ব্যুরোর প্রধান তপন কুমার ডেকা এবং সংশ্লিষ্ট চার রাজ্যের ডিজিপি-সহ একাধিক শীর্ষ পুলিশ ও প্রশাসনিক আধিকারিক।

Releated Posts

ফ্লাইদুবাই বিমানে হামলার ঘটনায় তদন্ত শুরু অস্ট্রেলিয়ার, অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেছিলেন সহ-পাইলট

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ বিমানে পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে সহ-পাইলটের কুঠার দিয়ে হামলা এবং বিমানটি ভেঙে…

ByByNews Desk Oct 4, 2026

মার্কিন-চিন প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ‘গোল্ডিলক্স’ পরিস্থিতির কথা বললেন জয়শঙ্কর

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের প্রতিদ্বন্দ্বিতার বর্তমান পরিস্থিতিকে ‘গোল্ডিলক্স’ পরিস্থিতির সঙ্গে তুলনা করলেন বিদেশমন্ত্রী এস…

ByByNews Desk Oct 4, 2026

সুশাসনই বিনিয়োগকারীদের আস্থা ও জনবিশ্বাস ধরে রাখার ‘অদৃশ্য পরিকাঠামো’: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): সুশাসনই বিনিয়োগকারীদের আস্থা এবং সাধারণ মানুষের বিশ্বাস ধরে রাখার ‘অদৃশ্য পরিকাঠামো’ বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Oct 4, 2026

ক্যাপ্টেন স্মিত মাচ্চারের পাশে না দাঁড়ানোয় গান্ধী পরিবারের বিরুদ্ধে বিজেপির তোপ

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্চারের সাহসিকতার ঘটনায় গান্ধী পরিবারের নীরবতা নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে তীব্র…

ByByNews Desk Oct 4, 2026
Scroll to Top