News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুর্নীতি মামলায় আইএফএস আধিকারিকের আগাম জামিনের আবেদন খারিজ
Image

দুর্নীতি মামলায় আইএফএস আধিকারিকের আগাম জামিনের আবেদন খারিজ

আগরতলা, ১৪ মে: আগরতলা জিআরপিএস থানায় দায়ের হওয়া একটি দুর্নীতি মামলায় পলাতক অভিযুক্ত আইএফএস আধিকারিক গৌরব রবীন্দ্র ওয়াঘ-এর আগাম জামিনের আবেদন খারিজ করেছে আদালত।

জানা গেছে, আগরতলা জিআরপিএস থানার মামলা নং ২০২৬/জিআরপি/০২৫, তারিখ ২৩ এপ্রিল ২০২৬-এর সঙ্গে যুক্ত এই মামলায় বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরার অতিরিক্ত জেলা ও সেশন বিচারক, কোর্ট নং–০৪ অভিযুক্তের আগাম জামিনের আবেদন খারিজ করে দেন।
মামলাটি দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৮৮-এর ধারা ৭, ৭এ, ৮ এবং ১৩(১)(বি) সহ ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) ২০২৩-এর ধারা ৬১, ৩১৮ ও ৩১৬ অনুযায়ী রুজু করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, তদন্ত চলাকালীন মামলায় আরও কয়েকটি ধারা সংযোজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে দুর্নীতি প্রতিরোধ আইনের ধারা ১১ ও ১২ এবং ভারতীয় ন্যায় সংহিতার ধারা ২৩৮ ও ২৪৯(বি)। বর্তমানে গোটা ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

Releated Posts

বনমালীপুরে ২৬ নম্বর বুথে প্রধানমন্ত্রীর ১৩৮তম ‘মন কি বাত’ অনুষ্ঠান, উপস্থিত সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: ৯ নম্বর বনমালীপুর বিধানসভা কেন্দ্রের মণ্ডলের উদ্যোগে রবিবার ২৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ২৬ নম্বর বুথে…

ByByReshmi Debnath Sep 27, 2026

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বামেদের বিক্ষোভ, সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আজ আগরতলায় বিক্ষোভ মিছিল ও…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top