News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিজেপির জয়ে বিজয় মিছিল অনুষ্ঠিত বিলোনিয়ায়
Image

বিজেপির জয়ে বিজয় মিছিল অনুষ্ঠিত বিলোনিয়ায়

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ মে: পশ্চিমবঙ্গ বিজয় আসাম বিজয় পদুচেরী বিজয় শেষে আজ বিলোনিয়াবাসি দেখলো হাজার হাজার মানুষের সম্মিলিত বিজয় মিছিল। যুবক যুবতী ও সাধারণ মানুষের উদ্বেলিত মিছিল, যে মিছিল থেকে হাজারো কন্ঠে ধ্বনিত হলো বিজেপির জয়ধ্বনি। আর নয় তৃণমূল, আর নয় কংগ্রেস আর নয় সিপিআই এম, শুধু বিজেপি আর বিজেপি।

মিছিল বিলোনিয়া বিজেপি কার্যালয় থেকে শুরু হয়ে থানার মোর হয়ে বিলোনিয়া পুরোনো মোটরস্ট্যান্ড হয়ে শহরের মূল পথগুলো পরিক্রমা করে একনং টিলা হাসপাতাল চৌমুহনি  শিশুউদ্যান  বনকর হয়ে ফিরে আসে জেলা বিজেপি কার্যালয়ে। মিছিল থেকে বারে বারে জয়ধ্বনি উঠে মোদীজি জিন্দাবাদ, বিপ্লবদেব জিন্দাবাদ, মানিক সাহা জিন্দাবাদ, রাজীব ভট্টাচার্য জিন্দাবাদ।

আরো একটা বিষয় বোঝা গেছে এডিসি নির্বাচনের পর দলের কর্মীদের মনোবল ভেঙ্গে যায় আজ আবার পুনরায় কর্মীদের মনোবল চাঙ্গা হয়ে ওঠে। মিছিলের পুরো ভাগে ছিলেন মন্ডল সভাপতি সায়ন্তন দত্ত, জেলার এই বিশাল কর্ম যজ্ঞে সে নিজে দাঁড়িয়ে থেকে সামনে থেকে মহা মিছিলে নেতৃত্ব দিয়েছে।

Releated Posts

গন্ডাছড়ায় বন দপ্তরের অভিযানে বালি উত্তোলনের মেশিন ও জেনারেটর জব্দ, আনুমানিক মূল্য এক লক্ষ টাকা

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ২৪ জুন: অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে বন দপ্তর। এরই ধারাবাহিকতায় গন্ডাছড়া মহকুমার কাকনজয়…

ByByReshmi Debnath Jun 25, 2026

কলকাতায় পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষামন্ত্রীর সঙ্গে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন:  রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন আজ কলকাতায় পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে এক বৈঠকে…

ByByReshmi Debnath Jun 25, 2026

রাস্তা মেরামতের নামে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবিতে সরব কালাগাঙ্গেরপার গ্রামের বাসিন্দারা

কদমতলা, ২৪ জুন: উত্তর ত্রিপুরার কদমতলা ব্লকের অন্তর্গত কালাগাঙ্গেরপার গ্রাম পঞ্চায়েতে রাস্তা মেরামত ও উন্নয়নমূলক কাজের নামে ব্যাপক অনিয়ম…

ByByReshmi Debnath Jun 24, 2026

সরকারি জমি দখলমুক্ত করতে গিয়ে বাধার মুখে প্রশাসন, উত্তপ্ত মধুপুর বাজার; ৭ দিনের সময়সীমা ডিসিএমের

বিশালগড়, ২৪ জুন: দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে গিয়ে বুধবার উত্তপ্ত…

ByByReshmi Debnath Jun 24, 2026
Scroll to Top