News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কোটি টাকার ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার দুই, তদন্তে পানিসাগর থানার পুলিশ
Image

কোটি টাকার ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার দুই, তদন্তে পানিসাগর থানার পুলিশ

নিজস্ব প্রতিনিধি, পানিসাগর, ১০ মে: রাজ্যে নেশা পাচারকারীদের দৌরাত্ম্য ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে বড়সড় সাফল্য পেল পানিসাগর থানার পুলিশ। অভিযান চালিয়ে কোটি টাকার ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে বলে দাবি পুলিশের। উদ্ধার হওয়া নেশা সামগ্রীর বাজারমূল্য কয়েক কোটি টাকা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলেও জানিয়েছে পুলিশ।

পুলিশের অনুমান, এই ঘটনার সঙ্গে একটি বড় মাদক পাচার চক্র জড়িত থাকতে পারে। সেই কারণে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তাদের খোঁজে তদন্ত চালানো হচ্ছে।
রাজ্যে মাদকবিরোধী অভিযানে পুলিশ আরও কড়া পদক্ষেপ গ্রহণ করবে বলেও সূত্রের খবর।

Releated Posts

কাঠালিয়া হত্যাকাণ্ডের অভিযুক্তকে আদালতে পেশ, কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ

আগরতলা, ২৪ জুন: আমতলী থানার অন্তর্গত কাঠালিয়া এলাকায় ক্লাব সম্পাদক সমীর দাস হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার এক অভিযুক্তকে বুধবার…

ByByReshmi Debnath Jun 25, 2026

ডুম্বুর জলাশয়ে তিন মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা, মৎস্যজীবীদের সহযোগিতার আহ্বান মৎস্য দপ্তরের

গন্ডাছড়া, ২৪ জুন: প্রতি বছরের মতো এবারও ডুম্বুর জলাশয়ে মাছের প্রজনন ও প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষণের স্বার্থে আগামী তিন…

ByByReshmi Debnath Jun 25, 2026

গন্ডাছড়ায় বন দপ্তরের অভিযানে বালি উত্তোলনের মেশিন ও জেনারেটর জব্দ, আনুমানিক মূল্য এক লক্ষ টাকা

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ২৪ জুন: অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে বন দপ্তর। এরই ধারাবাহিকতায় গন্ডাছড়া মহকুমার কাকনজয়…

ByByReshmi Debnath Jun 25, 2026

কলকাতায় পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষামন্ত্রীর সঙ্গে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন:  রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন আজ কলকাতায় পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে এক বৈঠকে…

ByByReshmi Debnath Jun 25, 2026
Scroll to Top