News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মরণফাঁদে পরিণত কলমক্ষেত হাইস্কুল সংলগ্ন সড়ক, আতঙ্কে পথচারী ও পড়ুয়ারা
Image

মরণফাঁদে পরিণত কলমক্ষেত হাইস্কুল সংলগ্ন সড়ক, আতঙ্কে পথচারী ও পড়ুয়ারা

নিজস্ব প্রতিনিধি, মেলাঘর, ১১ মে : মেলাঘর কলমক্ষেত হাইস্কুলের সামনে গ্রামীণ সড়কের একটি অংশ বর্তমানে মরণফাঁদে পরিণত হয়েছে। পাইপলাইন সংস্কারের পর রাস্তা যথাযথভাবে মেরামত না করায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, যানবাহন চালক এবং স্কুলপড়ুয়ারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে রাস্তার নিচ দিয়ে যাওয়া কৃষি সেচ দপ্তরের একটি বড় পাইপ ফেটে যায়। পরে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে রাস্তা কেটে পাইপলাইন মেরামতের কাজ করা হয়। তবে কাজ শেষ হওয়ার পর রাস্তা আগের অবস্থায় ফিরিয়ে আনার বদলে দায়সারাভাবে মাটি ও ইটের টুকরো ফেলে গর্ত ভরাট করা হয় বলে
অভিযোগ।

বর্তমানে সামান্য বৃষ্টিতেই রাস্তার ওই অংশ কাদায় পরিণত হচ্ছে। বড় বড় গর্ত ও পিচ্ছিল অবস্থার কারণে প্রতিদিন দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। বিশেষ করে কলমক্ষেত হাইস্কুলের ছাত্রছাত্রীদের যাতায়াতে চরম সমস্যার সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সংশ্লিষ্ট দপ্তর পাইপলাইন সংস্কারের কাজ করলেও রাস্তার স্থায়ী মেরামতের দিকে কোনও নজর দেয়নি। ফলে প্রতিদিন বাইক ও অন্যান্য যানবাহন আটকে যাচ্ছে, অনেকেই দুর্ঘটনার মুখেও পড়ছেন।

এলাকাবাসীর দাবি, দ্রুত রাস্তা সংস্কারের উদ্যোগ না নেওয়া হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন, যাতে স্কুলপড়ুয়া ও সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা যায়।

Releated Posts

কলকাতায় পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষামন্ত্রীর সঙ্গে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন:  রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন আজ কলকাতায় পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে এক বৈঠকে…

ByByReshmi Debnath Jun 25, 2026

রাস্তা মেরামতের নামে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবিতে সরব কালাগাঙ্গেরপার গ্রামের বাসিন্দারা

কদমতলা, ২৪ জুন: উত্তর ত্রিপুরার কদমতলা ব্লকের অন্তর্গত কালাগাঙ্গেরপার গ্রাম পঞ্চায়েতে রাস্তা মেরামত ও উন্নয়নমূলক কাজের নামে ব্যাপক অনিয়ম…

ByByReshmi Debnath Jun 24, 2026

সরকারি জমি দখলমুক্ত করতে গিয়ে বাধার মুখে প্রশাসন, উত্তপ্ত মধুপুর বাজার; ৭ দিনের সময়সীমা ডিসিএমের

বিশালগড়, ২৪ জুন: দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে গিয়ে বুধবার উত্তপ্ত…

ByByReshmi Debnath Jun 24, 2026

প্রয়াত ফয়জুর রহমানকে স্মরণে ধর্মনগরে শোকসভা, উপস্থিত মানিক সরকারসহ বাম নেতৃত্ব

ধর্মনগর, ২৪ জুন: প্রয়াত প্রাক্তন বিধায়ক ও মন্ত্রী ফয়জুর রহমানের স্মৃতির উদ্দেশ্যে বুধবার ধর্মনগরের স্বামী বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী…

ByByReshmi Debnath Jun 24, 2026
Scroll to Top