News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়ে রবীন্দ্রনাথের মূর্তি ঘিরে রাজনৈতিক তরজা, পুর পরিষদের ভূমিকা নিয়ে প্রশ্ন
Image

বিশালগড়ে রবীন্দ্রনাথের মূর্তি ঘিরে রাজনৈতিক তরজা, পুর পরিষদের ভূমিকা নিয়ে প্রশ্ন


নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১১ মে : ২৫শে বৈশাখে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালনকে কেন্দ্র করে বিশালগড়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। অফিসটিলা কালীবাড়ি এলাকায় থাকা একটি মূর্তিকে ঘিরে বিজেপি ও বিরোধী শিবিরের মধ্যে তরজা তীব্র আকার নিয়েছে।

অভিযোগ, এ বছর বিশালগড় পুর পরিষদের পক্ষ থেকে কবিগুরুর জন্মজয়ন্তীতে মূর্তিটি পরিষ্কার বা মাল্যদানের কোনও উদ্যোগ নেওয়া হয়নি। পরে স্থানীয় দুই যুবক নিজ উদ্যোগে মূর্তিটি পরিষ্কার করে মাল্যদান করেন।

এদিকে, বিষয়টি নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয় যখন বিজেপির কিছু নেতা ও কর্মী দাবি করেন, সেটি আসলে কার্ল মার্কস -এর আদলে তৈরি একটি মূর্তি, রবীন্দ্রনাথ ঠাকুরের নয়। রবিবার এক সাংবাদিক সম্মেলনে বিশালগড় বিজেপি মণ্ডল সভাপতি তপন দাস অভিযোগ করেন, সিপিআইএম আমলে অফিসটিলা এলাকার পার্টি অফিস সংলগ্ন স্থানে কার্ল মার্কসের আদলে ওই মূর্তি স্থাপন করা হয়েছিল।

তবে বিরোধীদের দাবি, অতীতের বিভিন্ন অনুষ্ঠানে বিজেপির স্থানীয় নেতৃত্ব থেকে শুরু করে জেলাস্তরের নেতারাও ওই মূর্তিতে মাল্যদান করেছেন। ফলে এখন সেটিকে কার্ল মার্কসের মূর্তি বলে দাবি করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং নিজেদের ব্যর্থতা আড়াল করার চেষ্টা বলেই অভিযোগ উঠেছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চর্চা তুঙ্গে উঠেছে। যদিও পুরো বিষয়টি নিয়ে পুর পরিষদ বা প্রশাসনের পক্ষ থেকে এখনও
কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Releated Posts

কলকাতায় পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষামন্ত্রীর সঙ্গে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন:  রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন আজ কলকাতায় পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে এক বৈঠকে…

ByByReshmi Debnath Jun 25, 2026

রাস্তা মেরামতের নামে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবিতে সরব কালাগাঙ্গেরপার গ্রামের বাসিন্দারা

কদমতলা, ২৪ জুন: উত্তর ত্রিপুরার কদমতলা ব্লকের অন্তর্গত কালাগাঙ্গেরপার গ্রাম পঞ্চায়েতে রাস্তা মেরামত ও উন্নয়নমূলক কাজের নামে ব্যাপক অনিয়ম…

ByByReshmi Debnath Jun 24, 2026

সরকারি জমি দখলমুক্ত করতে গিয়ে বাধার মুখে প্রশাসন, উত্তপ্ত মধুপুর বাজার; ৭ দিনের সময়সীমা ডিসিএমের

বিশালগড়, ২৪ জুন: দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে গিয়ে বুধবার উত্তপ্ত…

ByByReshmi Debnath Jun 24, 2026

প্রয়াত ফয়জুর রহমানকে স্মরণে ধর্মনগরে শোকসভা, উপস্থিত মানিক সরকারসহ বাম নেতৃত্ব

ধর্মনগর, ২৪ জুন: প্রয়াত প্রাক্তন বিধায়ক ও মন্ত্রী ফয়জুর রহমানের স্মৃতির উদ্দেশ্যে বুধবার ধর্মনগরের স্বামী বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী…

ByByReshmi Debnath Jun 24, 2026
Scroll to Top