News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কালবৈশাখীর দাপটে বিপজ্জনক অবস্থায় বাঁশতলী অঙ্গনওয়াড়ি কেন্দ্র, সংস্কারের দাবি
Image

কালবৈশাখীর দাপটে বিপজ্জনক অবস্থায় বাঁশতলী অঙ্গনওয়াড়ি কেন্দ্র, সংস্কারের দাবি

নিজস্ব প্রতিনিধি, ১০ মে : কালবৈশাখী ঝড়ের জেরে বিপজ্জনক অবস্থার সৃষ্টি হয়েছে চেছড়িমাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাঁশতলী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। ঝড়ে একটি বিশাল রাবার গাছ ভেঙে কেন্দ্রের উপর পড়ে থাকায় আতঙ্কের মধ্যে রয়েছেন শিক্ষক-শিক্ষিকা, সহায়িকা ও অভিভাবকরা।

জানা গেছে, ঝড়ের পর থেকেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির পঠনপাঠন কার্যত ব্যাহত হচ্ছে। ভাঙা গাছের চাপে কেন্দ্রের ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যেকোনও সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলাশাসক ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের কাছে আবেদন জানিয়েছেন কেন্দ্রের দিদিমণি অঞ্জলি দেবনাথ এবং সহায়িকা অনিমা দাস। তাদের দাবি, অবিলম্বে গাছটি সরিয়ে কেন্দ্রটির সংস্কারের ব্যবস্থা না করলে ছোট ছোট শিশুদের পঠনপাঠন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যেতে পারে।

স্থানীয় অভিভাবকরাও উদ্বেগ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দ্রুত স্বাভাবিকভাবে পাঠদান শুরু করা যায়।

Releated Posts

গন্ডাছড়ায় বন দপ্তরের অভিযানে বালি উত্তোলনের মেশিন ও জেনারেটর জব্দ, আনুমানিক মূল্য এক লক্ষ টাকা

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ২৪ জুন: অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে বন দপ্তর। এরই ধারাবাহিকতায় গন্ডাছড়া মহকুমার কাকনজয়…

ByByReshmi Debnath Jun 25, 2026

কলকাতায় পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষামন্ত্রীর সঙ্গে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন:  রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন আজ কলকাতায় পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে এক বৈঠকে…

ByByReshmi Debnath Jun 25, 2026

রাস্তা মেরামতের নামে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবিতে সরব কালাগাঙ্গেরপার গ্রামের বাসিন্দারা

কদমতলা, ২৪ জুন: উত্তর ত্রিপুরার কদমতলা ব্লকের অন্তর্গত কালাগাঙ্গেরপার গ্রাম পঞ্চায়েতে রাস্তা মেরামত ও উন্নয়নমূলক কাজের নামে ব্যাপক অনিয়ম…

ByByReshmi Debnath Jun 24, 2026

সরকারি জমি দখলমুক্ত করতে গিয়ে বাধার মুখে প্রশাসন, উত্তপ্ত মধুপুর বাজার; ৭ দিনের সময়সীমা ডিসিএমের

বিশালগড়, ২৪ জুন: দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে গিয়ে বুধবার উত্তপ্ত…

ByByReshmi Debnath Jun 24, 2026
Scroll to Top