News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ, উত্তেজনা দক্ষিণ মতাইয়ের মুসলিমপাড়ায়
Image

জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ, উত্তেজনা দক্ষিণ মতাইয়ের মুসলিমপাড়ায়

বিলোনিয়া, ১০ মে : জোতের জমির উপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে ঋষ্যমুখ ব্লকের দক্ষিণ মতাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মুসলিমপাড়া এলাকায়। ঘটনায় আক্রান্ত জমির মালিকরা প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

অভিযোগ, এলাকার বাসিন্দা শুকলাল মিয়া ওরফে মোহাম্মদ আলমগীর রাজনৈতিক প্রভাব ও অর্থবল কাজে লাগিয়ে অন্যের জোতের জমির উপর দিয়ে নিজের বাড়ির রাস্তা নির্মাণের চেষ্টা করছেন। এ বিষয়ে সরাসরি অভিযোগ তুলেছেন জমির মালিক কান্তি পাল ও আশিস পাল।

জমির মালিকদের দাবি, নিজেদের জমি রক্ষার জন্য প্রতিবাদ করতে গেলে তাদের উপর হামলা চালানো হয়। বাধা দিতে গেলে স্বপন পালের ছেলে সৌরভ পালও আক্রান্ত হন বলে অভিযোগ। অভিযুক্ত শুকলাল মিয়া ও তার সহযোগীরাই এই হামলার সঙ্গে জড়িত বলে দাবি করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট রাস্তা দক্ষিণ মতাই গ্রাম পঞ্চায়েতের অধীনে হলেও রাস্তা নির্মাণের আগে পঞ্চায়েতকে কোনও লিখিতভাবে অবগত করা হয়নি। ফলে পুরো বিষয়টি নিয়ে এলাকায় তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে। এদিকে, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সীমান্ত এলাকায় বিভিন্ন অসামাজিক ও বেআইনি কার্যকলাপের সঙ্গেও জড়িত থাকার অভিযোগ তুলেছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। যদিও এই সমস্ত অভিযোগের বিষয়ে অভিযুক্তের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আক্রান্ত জমির মালিকরা বিলোনিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে উল্লেখযোগ্য কোনও পদক্ষেপ দেখা যায়নি বলে অভিযোগ তাদের। ঘটনায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন এলাকার বাসিন্দারা। অন্যদিকে, পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

Releated Posts

বনমালীপুরে ২৬ নম্বর বুথে প্রধানমন্ত্রীর ১৩৮তম ‘মন কি বাত’ অনুষ্ঠান, উপস্থিত সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: ৯ নম্বর বনমালীপুর বিধানসভা কেন্দ্রের মণ্ডলের উদ্যোগে রবিবার ২৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ২৬ নম্বর বুথে…

ByByReshmi Debnath Sep 27, 2026

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বামেদের বিক্ষোভ, সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আজ আগরতলায় বিক্ষোভ মিছিল ও…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top