News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জমি জবরদখল করে রাস্তা নির্মাণের অভিযোগ ঘিরে উত্তেজনা, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ
Image

জমি জবরদখল করে রাস্তা নির্মাণের অভিযোগ ঘিরে উত্তেজনা, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ

আগরতলা, ৯ মে: বিলোনীয়া মহকুমার ঋষ্যমুখ ব্লকের দক্ষিণ মতাই গ্রাম পঞ্চায়েত এলাকার মুসলিমপাড়ায় জোতের জমির উপর রাস্তা নির্মাণকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। জমি জবরদখলের অভিযোগ তুলে প্রশাসনের ভূমিকা নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

অভিযোগের তীর এলাকার বাসিন্দা শুখলাল মিয়া বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, রাজনৈতিক প্রভাব ও অর্থবলকে কাজে লাগিয়ে তিনি জোরপূর্বক অন্যের জোতের জমির উপর দিয়ে নিজের বাড়ির রাস্তা নির্মাণের চেষ্টা করছেন।

এই বিষয়ে সরাসরি অভিযোগ করেছেন জমির মালিক কান্তি পাল ও আশিষ পাল। তাঁদের দাবি, নিজেদের জমি রক্ষা করতে প্রতিবাদ জানালে অভিযুক্ত ব্যক্তি তাঁদের মারধর করেন। বাধা দিতে গেলে স্বপন পালের ছেলে সৌরভ পালও হামলার শিকার হন বলে অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট রাস্তা দক্ষিণ মতাই গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ হলেও রাস্তা নির্মাণের ক্ষেত্রে কোনো ধরনের লিখিত অনুমতি বা প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে।

এদিকে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সীমান্ত এলাকায় বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও তুলেছেন এলাকাবাসীর একাংশ। যদিও এই সমস্ত অভিযোগের বিষয়ে অভিযুক্তের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং অভিযোগগুলির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

আহত জমির মালিকরা বিলোনীয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও জানা গিয়েছে। তবে এখনো পর্যন্ত পুলিশি পদক্ষেপ না হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। স্থানীয়দের বক্তব্য, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে এলাকায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে।

ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে গোটা দক্ষিণ মতাই এলাকায় চাঞ্চল্যের পরিবেশ বিরাজ করছে।

Releated Posts

সংবর্ধনার জোয়ারে ভাসলেন বিলোনিয়ার সোনার মেয়ে অস্মিতা দে

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১২ আগস্ট: কমনওয়েলথ গেমসে জুডোর ৪৮ কেজি বিভাগে ভারতের হয়ে সোনা জিতে দেশের পাশাপাশি ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 12, 2026

নাবালিকা উদ্ধারে ২৪ ঘণ্টার সময়সীমা, বিশ্রামগঞ্জে জাতীয় সড়ক অবরোধ

বিশ্রামগঞ্জ, ১২ আগস্ট: নাবালিকা এক হিন্দু মেয়েকে অপহরণের সাত দিন পেরিয়ে গেলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি-এই অভিযোগে…

ByByReshmi Debnath Aug 12, 2026

মাকে পিটিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, নাবালিকা মেয়ের বাবার শাস্তির দাবি

আগরতলা, ১২ আগস্ট: মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গান্ধীগ্রাম এলাকায়। মৃত…

ByByReshmi Debnath Aug 12, 2026

ত্রিপুরাকে এগিয়ে নিতে আমাদের সকলকে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট: নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী ত্রিপুরা রাজ্য এখন বিভিন্ন সেক্টরে ফ্রন্টরানার হিসেবে স্বীকৃতি পেয়েছে।…

ByByReshmi Debnath Aug 12, 2026
Scroll to Top