News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাম নেতা তপন দাসের বাড়িতে হামলা, ছুটে গেলেন বিরোধী দলনেতা
Image

বাম নেতা তপন দাসের বাড়িতে হামলা, ছুটে গেলেন বিরোধী দলনেতা

আগরতলা, ৯ মে : নির্বাচনোত্তর সন্ত্রাসের শিকার হয়েছেন জিরানিয়ায় বাম নেতা তপন দাস। তাঁর বাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, ফলাফল ঘোষণার পর দুষ্কৃতীরা তপন দাসের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এদিকে, ওই ঘটনার খবর পেয়ে আজ জিরানিয়ায় তপন দাসের বাড়িতে যান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্য বাম নেতৃত্ব।

এদিন জিতেন্দ্র চৌধুরী আক্রান্ত তপন দাস ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে গোটা ঘটনার বিস্তারিত খোঁজখবর নেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ঘটনার পর এলাকার বিধায়ক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী দুষ্কৃতীদের হয়ে ক্ষমা চেয়েছেন এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, সে দিকেও নজর রাখার আশ্বাস দিয়েছেন।

বিরোধী দলনেতা আরও বলেন, মন্ত্রী সুশান্ত চৌধুরী চাইলে জিরানিয়া মহকুমায় এ ধরনের ঘটনা আর ঘটবে না বলেই তাঁর বিশ্বাস। একই সঙ্গে গত আট বছরে সংঘটিত বিভিন্ন রাজনৈতিক ঘটনার প্রসঙ্গ তুলে উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাঁর কথায়, গত আট বছরে হাওড়া নদী দিয়ে অনেক জল গড়িয়ে গেছে। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে, তার জন্য প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে।

Releated Posts

বনমালীপুরে ২৬ নম্বর বুথে প্রধানমন্ত্রীর ১৩৮তম ‘মন কি বাত’ অনুষ্ঠান, উপস্থিত সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: ৯ নম্বর বনমালীপুর বিধানসভা কেন্দ্রের মণ্ডলের উদ্যোগে রবিবার ২৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ২৬ নম্বর বুথে…

ByByReshmi Debnath Sep 27, 2026

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বামেদের বিক্ষোভ, সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আজ আগরতলায় বিক্ষোভ মিছিল ও…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top