News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উত্তর ত্রিপুরায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি লাল সতর্কতা; প্রশাসনের কড়া নজরদারি
Image

উত্তর ত্রিপুরায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি লাল সতর্কতা; প্রশাসনের কড়া নজরদারি

আগরতলা, ৩০ এপ্রিল: অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাকে সামনে রেখে উত্তর ত্রিপুরা জেলায় জারি করা হয়েছে চরম সতর্কতা। ভারতীয় আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী, ২৯ এপ্রিল থেকে ৩ মে ২০২৬ পর্যন্ত রাজ্যের সমস্ত জেলায় লাল সতর্কতা ঘোষণা করা হয়েছে। এর প্রভাব উত্তর জেলায় মারাত্মকভাবে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশেষ করে ধর্মনগর মহকুমার নিচু এলাকাগুলিতে জলস্তর বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য বিপর্যয়ের কথা মাথায় রেখে জেলা প্রশাসন ইতিমধ্যেই একাধিক প্রস্তুতি গ্রহণ করেছে এবং সর্বস্তরের মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

উত্তর ত্রিপুরার জেলাশাসক চান্দনী চন্দ্রান জানান, আবহাওয়া বিভাগের সতর্কবার্তার ভিত্তিতে জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত। নিচু এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে এবং প্রয়োজনে দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্য পরিচালনার জন্য বিশেষ দল প্রস্তুত রাখা হয়েছে। তিনি সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় বাইরে বেরোনো থেকে বিরত থাকার অনুরোধ জানান।

প্রশাসনের পক্ষ থেকে জারি করা গুরুত্বপূর্ণ নির্দেশিকাগুলি হল,  যতটা সম্ভব ঘরের ভিতরে অবস্থান করা৷ নদী, ঝরনা ও জলাবদ্ধ এলাকায় যাতায়াত এড়িয়ে চলা, শিশু ও বয়স্কদের নিরাপদ স্থানে রাখা, বজ্রপাত ও প্রবল বৃষ্টির সময় অতিরিক্ত সতর্ক থাকা। যেকোনো জরুরি পরিস্থিতিতে যোগাযোগের জন্য জেলা জরুরি অভিযান কেন্দ্র চালু রাখা হয়েছে। হেল্পলাইন নম্বর—১০৭৭, ০৩৮২২-২৩৪৩৪৯ এবং ৬০৩৩২৮৩৬৫১।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনে আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি, দুর্যোগ মোকাবিলায় স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করেছে জেলা প্রশাসন।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলায় পৌঁছাল পবিত্র মঙ্গল কলস

আগরতলা, ৩১ জুলাই: সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর জন্মভূমি থেকে আনা পবিত্র মাটি শুক্রবার আগরতলার মহারাজা বীর…

ByByReshmi Debnath Jul 31, 2026

গ্রামের আর্থিক, সামাজিক ও পরিকাঠামোগত উন্নয়নেই জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি: কৃষি মন্ত্রী

আগরতলা, ৩১ জুলাই: গ্রামকে শক্তিশালী করাই একটি শক্তিশালী রাজ্য ও দেশের ভিত্তি। সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByReshmi Debnath Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top