News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে পুলিশের বড় সাফল্য: ৯টি চোরাই বাইক উদ্ধার, গ্রেফতার মাস্টারমাইন্ড
Image

ধর্মনগরে পুলিশের বড় সাফল্য: ৯টি চোরাই বাইক উদ্ধার, গ্রেফতার মাস্টারমাইন্ড

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৩০ এপ্রিল :
বাইক চুরি মামলার তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল ধর্মনগর থানার পুলিশ। একটি নির্দিষ্ট অভিযোগের সূত্র ধরে তদন্ত চালিয়ে মোট ৯টি চোরাই বাইক উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে চক্রের মূল পাণ্ডা রাম দেবনাথকে।

পুলিশ সূত্রে জানা যায়, কয়েকদিন আগে ধর্মনগর থানায় একটি বাইক চুরির অভিযোগ দায়ের হয় (মামলা নম্বর ২৫/২০২৬)। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের সূত্র ধরে ধর্মনগরের আনন্দ বাজার এলাকায় তল্লাশি চালানো হলে একে একে ৯টি চোরাই বাইক উদ্ধার হয়। এত সংখ্যক বাইক উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে রাম দেবনাথকে। জানা গেছে, সে পশ্চিম তিলথৈ নওয়া বাসা এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম চুরামনি দেবনাথ।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই নিজেদের হারানো বাইক ফিরে পাওয়ার আশায় বহু মানুষ ধর্মনগর থানায় ভিড় জমাতে শুরু করেন। উদ্ধার হওয়া বাইকগুলির প্রকৃত মালিকদের শনাক্ত করার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

পুলিশের এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেছে জেলা প্রশাসন। উত্তর জেলার পুলিশ সুপার অবিনাশ রাই ধর্মনগর থানার পুলিশ কর্মীদের প্রশংসা করেছেন। তবে এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top