News Flash

Image

বিধানসভায় শোক জ্ঞাপন 

আগরতলা, ৩০ এপ্রিল: ত্রয়োদশ বিধানসভার বিশেষ অধিবেশনে আজ ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্যা তথা রাজ্য সরকারের প্রাক্তন মন্ত্রী কার্তিক কন্যা দেববর্মা এবং দেশের প্রখ্যাত সংগীত শিল্পী আশা ভোঁসলের প্রয়াণে শোক জ্ঞাপন করা হয়। বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া প্রয়াতদের স্মৃতিচারণ করেন এবং বিধানসভার পক্ষ থেকে প্রয়াতদের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, গত ৩০ মার্চ, ২০২৬ তারিখে প্রাক্তন বিধায়ক কার্তিক কন্যা দেববর্মা এবং গত ১২ এপ্রিল, ২০২৬ সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে প্রয়াত হন। বিধানসভায় প্রয়াতদের আত্মার সৎগতি কামনায় দুই মিনিট নীরবতা পালন করা হয়।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top