News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গৃহবধূর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য, খুনের অভিযোগ পরিবারের
Image

গৃহবধূর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য, খুনের অভিযোগ পরিবারের

আগরতলা, ৩০ এপ্রিল : বড়জলা এলাকায় এক গৃহবধূর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত গৃহবধূর নাম বুল্টি সূত্রধর (৩৪)। বৃহস্পতিবার শ্বশুরবাড়ির বাথরুম থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

পরিবার সূত্রে জানা যায়, গৃহবধূর স্বামী হরেকৃষ্ণ সূত্রধর পেশায় একজন গাড়িচালক। তিনি সংবাদমাধ্যমকে জানান, বৃহস্পতিবার কাজ শেষে বাড়ি ফিরে দেখেন তার ছেলে ছাদের উপর স্নান করছে। ছেলেকে জিজ্ঞাসা করলে সে জানায়, তার মা বাথরুমে রয়েছেন।

এরপর তিনি নিচে নেমে বাথরুমের দরজায় হাত দিতেই বিদ্যুতের সংস্পর্শে আসেন বলে দাবি করেন। সঙ্গে সঙ্গে তিনি প্রতিবেশীদের খবর দেন। স্থানীয়রা এসে প্রথমে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে বাথরুমে প্রবেশ করে দেখেন, গৃহবধূ মাটিতে অচেতন অবস্থায় পড়ে রয়েছেন।

তড়িঘড়ি তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতার হাতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন গৃহবধূর বাপের বাড়ির লোকজন। কান্নায় ভেঙে পড়েন মৃতার মা। তিনি অভিযোগ করেন, তার মেয়েকে খুন করা হয়েছে এবং এর জন্য স্বামীকেই দায়ী করেন।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। এই রহস্যমৃত্যুর আসল কারণ কী, তা তদন্তের পরই স্পষ্ট হবে।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top