News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভাইয়ের সঙ্গে খেলতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু আড়াইবছরের শিশুর
Image

ভাইয়ের সঙ্গে খেলতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু আড়াইবছরের শিশুর

বিশালগড়, ২৯ এপ্রিল:  চড়িলাম ব্লকের বাঁশতলী ভিলেজের রামদাস পাড়ায় পুকুরের জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল আড়াই বছরের এক শিশুর। মৃত শিশুর নাম আরিশা দেববর্মা। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার বাড়ির সামনে নিজের ভাইয়ের
সঙ্গে খেলছিল ছোট্ট আরিশা। খেলাধুলার মাঝেই সকলের অলক্ষে সে বাড়ির পাশের পুকুরের জলে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে সন্দেহ হওয়ায় পুকুরে তল্লাশি চালানো হলে সেখান থেকেই শিশুটির দেহ উদ্ধার করা হয়।

পরিবারের লোকজন দ্রুত শিশুটিকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষ রক্ষা হয়নি। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আরিশাকে মৃত বলে ঘোষণা করেন। শিশুর আকস্মিক মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মা-বাবা সন্তানের মৃত্যুতে ভেঙে পড়েছেন। পরে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর শিশুটির মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

Releated Posts

শিক্ষক সংকটে স্কুল বয়কট, বিদ্যালয়ে ছাত্রশূন্য ক্লাসরুম

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের শিক্ষক সংকটের প্রতিবাদে শনিবার কার্যত স্কুল বয়কট করলেন অভিভাবকরা। উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার জম্পুই…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

স্বর্ণজয়ী অস্মিতা দে-কে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া মা-র, ‘কঠোর পরিশ্রমের ফল এই সাফল্য’

বিলোনিয়া, ১ আগস্ট: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে মহিলাদের ৪৮ কেজি জুডো বিভাগের ফাইনালে স্বর্ণপদক জিতে দেশের পাশাপাশি ত্রিপুরার…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

কৈলাসহরে নির্মীয়মাণ ২০০ আসন বিশিষ্ট যুব আবাস পরিদর্শনে মন্ত্রী টিংকু রায়

কৈলাসহর, ১ আগস্ট: রাজ্য সরকারের ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায় শনিবার ঊনকোটি জেলার কৈলাসহর পৌর…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

বুথ সভাপতির সমর্থনে পথে গকুলনগর ভৌমিক পাড়ার বাসিন্দারা, অপপ্রচারের অভিযোগে প্রতিবাদ

আগরতলা, ১ আগস্ট: কমলাসাগর বিধানসভার গকুলনগর ভৌমিক পাড়া এলাকায় স্থানীয় বুথ সভাপতি লিটন শর্মার সমর্থনে প্রতিবাদ কর্মসূচিতে সামিল…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top