News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে রড চুরি মামলায় আরও ২ গ্রেফতার, পুলিশের উপর হামলার চেষ্টা অভিযুক্তদের
Image

ধর্মনগরে রড চুরি মামলায় আরও ২ গ্রেফতার, পুলিশের উপর হামলার চেষ্টা অভিযুক্তদের

ধর্মনগর, ২৫ এপ্রিল : উত্তর ত্রিপুরার ধর্মনগরে আবাসিক বিদ্যালয়ের নির্মাণস্থল থেকে রড চুরির ঘটনায় তদন্তে নেমে আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের সময় অভিযুক্তরা পুলিশের উপর হামলার চেষ্টা করে বলে জানিয়েছেন ধর্মনগর থানার অফিসার-ইন-চার্জ মীনা দেববর্মা।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ এপ্রিল ধর্মনগর থানার অন্তর্গত সোনারুবাসা বনবাড়ি এলাকায় নির্মীয়মাণ একটি আবাসিক স্কুল ভবন থেকে বিপুল পরিমাণ রড চুরির ঘটনা ঘটে। বিশ্ব হিন্দু পরিষদ পরিচালিত ‘পূজ্য অশোক সিংঘল সেবা প্রকল্প’-এর অধীনে নির্মীয়মাণ ওই ভবন থেকে রড চুরির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ প্রায় দেড় টন চুরি যাওয়া রড উদ্ধার করতে সক্ষম হয়। এই ঘটনায় আগে ইয়াকুবনগর এলাকার বাসিন্দা গয়াস মিয়া ও তার ছেলে রাহুল মিয়াকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।

পরবর্তীতে তদন্তের সূত্র ধরে পুলিশ জানতে পারে, উদ্ধার হওয়া রড একটি পুকুরে লুকিয়ে রাখা হয়েছিল। সেই পুকুরের মালিক সুলাজ মিয়াকে গ্রেফতারের উদ্দেশ্যে শুক্রবার রাতে অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় সুলাজ মিয়া পালানোর চেষ্টা করে পুকুরে ঝাঁপ দেয় এবং পুলিশকে আক্রমণের চেষ্টা করে। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হলে একই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আব্দুল কালাম নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। অভিযুক্তদের বাড়ি ভাগ্যপুর এলাকায় বলে জানা গেছে।

ধৃতদের শনিবার ধর্মনগর জেলা ও দায়রা আদালতে তোলা হয়েছে। পুরো ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, সাম্প্রতিক সময়ে উত্তর ত্রিপুরা জেলার বিভিন্ন এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। বাড়িঘর, দোকানপাট, নির্মীয়মাণ ভবন থেকে শুরু করে মোটরবাইক—কিছুই চোরদের হাত থেকে নিরাপদ নয় বলে অভিযোগ উঠছে।

এই পরিস্থিতিতে জেলার আইনশৃঙ্খলা রক্ষায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top