News Flash

  • Home
  • বাণিজ্য
  • এআই যুগে বড় ধাক্কা: চাকরি কাটছাঁটে নামছে মেটা ও মাইক্রোসফট
Image

এআই যুগে বড় ধাক্কা: চাকরি কাটছাঁটে নামছে মেটা ও মাইক্রোসফট

নয়াদিল্লি, ২৪ এপ্রিল (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিপুল বিনিয়োগের জেরে বড়সড় পুনর্গঠনের পথে হাঁটছে প্রযুক্তি জায়ান্ট মেটা প্ল্যাটফর্ম ও মাইক্রোসফট। একাধিক রিপোর্ট অনুযায়ী, এই প্রক্রিয়ায় হাজার হাজার আইটি চাকরি হারিয়ে যেতে পারে।

রিপোর্টে জানা গেছে, মার্ক জাকারবার্গ-এর নেতৃত্বাধীন মেটা প্রায় ১০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে, যা প্রায় ৮,০০০ চাকরির সমান। আগামী ২০ মে থেকে এই ছাঁটাই প্রক্রিয়া শুরু হতে পারে। পাশাপাশি, সংস্থাটি প্রায় ৬,০০০ শূন্য পদ আর পূরণ করবে না বলেও জানিয়েছে।

অন্যদিকে, মাইক্রোসফ্ট তাদের মার্কিন কর্মীদের একটি অংশকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার (বাইআউট) প্রস্তাব দিয়েছে। রিপোর্ট অনুযায়ী, প্রায় ৭ শতাংশ কর্মী এই স্কিমের আওতায় পড়তে পারেন, যা প্রায় ৮,৭৫০ জন কর্মীর ওপর প্রভাব ফেলতে পারে।

এই পদক্ষেপের মূল কারণ হিসেবে এআই অবকাঠামো—বিশেষত ডেটা সেন্টার ও সংশ্লিষ্ট প্রযুক্তিতে—বড় অঙ্কের বিনিয়োগকে ধরা হচ্ছে। মাইক্রোসফট ইতিমধ্যেই জাপান ও অস্ট্রেলিয়া-সহ বিভিন্ন দেশে এআই-সংক্রান্ত ডেটা সেন্টার সম্প্রসারণের ঘোষণা করেছে।

একইভাবে, মেটাও চলতি বছরে রেকর্ড পরিমাণ মূলধনী ব্যয়ের পরিকল্পনা করেছে এবং গত কয়েক মাসে একাধিক বহু-বিলিয়ন ডলারের এআই চুক্তি স্বাক্ষর করেছে।

উল্লেখ্য, গত দুই বছর ধরেই এই দুই সংস্থা ব্যয় কাঠামো পুনর্গঠনের অংশ হিসেবে একাধিক দফায় কর্মী ছাঁটাই করেছে, যাতে এআই খাতে বাড়তি বিনিয়োগ সামলানো যায়।

মেটার চিফ পিপল অফিসার জ্যানেল গেইল এক অভ্যন্তরীণ বার্তায় জানিয়েছেন, সংস্থার কার্যক্ষমতা বাড়ানো এবং নতুন বিনিয়োগের ভারসাম্য রক্ষা করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে, মাইক্রোসফটের চিফ পিপল অফিসার অ্যামি কোলম্যান কর্মীদের উদ্দেশে জানান, দ্রুত পরিবর্তনশীল অগ্রাধিকারের সঙ্গে তাল মেলাতেই সংস্থাকে আরও সরল ও কার্যকর কাঠামোর দিকে এগোতে হচ্ছে।

এদিকে, কেপিএমজি-ও তাদের মার্কিন অডিট পার্টনারদের প্রায় ১০ শতাংশ কমানোর পরিকল্পনা করেছে, যেখানে স্বেচ্ছায় আগাম অবসর নেওয়ার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে।

মাসের শেষে মেটা ও মাইক্রোসফট তাদের ত্রৈমাসিক আর্থিক ফলাফল প্রকাশ করতে চলেছে, যা এই পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট করবে বলে মনে করা হচ্ছে।

Releated Posts

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সঠিক দিশায় এগোচ্ছে: বাণিজ্য সচিব

নয়াদিল্লি, ১৩ জুলাই (আইএএনএস) : ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্য চুক্তি (ট্রেড ডিল) নিয়ে আলোচনা ইতিবাচকভাবে…

ByBySandeep Biswas Jul 13, 2026

রিলায়েন্স অনিল আম্বানি গ্রুপ মামলায় আরও ১,০২১ কোটি টাকার সম্পত্তি সংযুক্ত করল ইডি, মোট সংযুক্তির পরিমাণ ২০,৩৬৭ কোটি টাকা

নয়াদিল্লি, ১১ জুলাই (আইএএনএস) : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) শনিবার জানিয়েছে, রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড এবং রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্স…

ByBySandeep Biswas Jul 11, 2026

ইউপিএ আমলেই শুরু হয়েছিল ইথানল মিশ্রণ কর্মসূচি, ই-২০ চালুর আগে হয়েছে দীর্ঘ পরীক্ষা ও পরামর্শ: পেট্রোলিয়াম মন্ত্রক

নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস): ভারতে ইথানল মিশ্রণ কর্মসূচির সূচনা বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে নয়, বরং এর দীর্ঘ প্রাতিষ্ঠানিক…

ByByTaniya Chakraborty Jul 10, 2026
Scroll to Top